বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য জুড়ে একাধিক সুলভ শৌচালয় (Sulabh Toilet) গড়ে তোলা হয়েছে। তবে সেগুলির অবস্থা এতটাই খারাপ থাকে যে ব্যবহার করা কঠিন। এবার সেই সুলভ শৌচালয়গুলি কীভাবে আরও সুন্দর করে তোলা যায়, সেই নিয়ে বড় পরামর্শ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বুধবার পরিদর্শনে বেরিয়ে এই পরামর্শ দেন তিনি।
সুলভ শৌচালয় নিয়ে বিরাট পরামর্শ অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
প্রায় রোজই শহর পরিদর্শনে বেরোন অগ্নিমিত্রা। কখনও বাজার ঘুরে দেখেন, কখনও আবার পরিদর্শন করেন ফুটপাথ। এই সময় ফুটপাথ দখল বা রাস্তাঘাট নোংরা করতে দেখলে তিনি যেমন ধমক দেন। তেমনই শহর আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে বিভিন্ন সময় নানা পরামর্শও দেন মন্ত্রী।
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোয় ভাসবে বাংলা! দক্ষিণবঙ্গের ৭ জেলায় দুর্যোগের পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া?
গতকাল রবীন্দ্র সরোবর সংলগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী। কোথাও কোনও নোংরা আবর্জনা রয়েছে কিনা ভালো করে খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি রবীন্দ্র সরোবরকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় সেই পরামর্শও দেন।
অগ্নিমিত্রা বলেন, “লাইটিং বদলাতে বলেছি। বেশি আলো থাকবে না। ডিম লাইট থাকবে। প্রত্যেকটি ফুটপাথ হলুদ কালো হবে যা ইন্টারন্যাশনাল রং হবে। প্রত্যেকটি আলো ঠিক করতে হবে।“
এরপরেই সুলভ শৌচালয় কীভাবে আরও সুন্দর করে তোলা যায় সেই নিয়ে বড় পরামর্শ দেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “প্রত্যেকটি বাথরুম সুন্দর করতে হবে। আজ সুলভে যেতে ইচ্ছা করে না। তবে পাঁচতারা হোটেল বা বিমানবন্দরে সুন্দর টয়লেট থাকে। সেই রকম করে দিতে হবে। যাতে সবাই যেতে পারেন।”

সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যে একাধিক সুলভ শৌচালয় গড়ে তোলা হলেও অধিকাংশ সময় সেখানে নোংরা, দুর্গন্ধময় পরিবেশ দেখা যায়। এবার সেগুলিকেই আরও সুন্দর করে তোলার বিষয়ে বড় পরামর্শ দিলেন অগ্নিমিত্রা। পাশাপাশি শহরবাসীর কাছে তাঁর আবেদন, সবাই যেন যথাযথভাবে ওই শৌচালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখেন।













