বাংলা হান্ট ডেস্ক: উৎসবে মরশুমের আগে উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC Bus) তরফ থেকে পর্যটকদের জন্য একাধিক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে এম বি এস টি সি ট্যুরিজমের উদ্যোগে আগামী চৌদ্দ ও ১৫ অক্টোবর শিলিগুড়ির বিভিন্ন পূজা মন্ডপ গুলিয়ে দেখাতে আয়োজন করা হচ্ছে পুজো পরিক্রমা ২০২৬। এই পরিষেবায় থাকছে খাওয়া-দাওয়ার ও ব্যবস্থা।
পুজোর আগে উত্তরবঙ্গে ১৫০ নতুন বাস, জানুন রুট (NBSTC Bus)
এই পরিষেবা শুরু হচ্ছে সকাল ১০ টা থেকে। যা সেই সময় শুনতে ছটায়। পাশাপাশি এনবিএসটিসির (NBSTC Bus) এসির ও নন এসি বাস পরিষেবা পাবেন যাত্রীরা। জানাযায় এসি বাসের ভাড়া মাথাপিছু ৮০০ টাকা। পাশাপাশি নন এসি বাসের ভাড়া রাখা হয়েছে ৬০০ টাকা।
বুকিংয়ের জন্য ৯৪৩৪৫৫১৫০০, ৭০৬৩৬৬৩৮৬৭ অথবা ৯৮৩২৬৪১৬০ নম্বরে যোগাযোগ করা যাবে। এই পুজো স্পেশাল বাসের মধ্যে রয়েছে মংপু হেরিটেজ অ্যান্ড সিনিক ডে ট্যুর, সকাল ৮’টায় শিলিগুড়ি জংশন থেকে বাস ছেড়ে সেবক কালী মন্দির, করোনেশন ব্রিজ, মংপুং ভিউ পয়েন্ট, কালিঝরা ড্যাম, মংপু রবীন্দ্র ভবন ও একাধিক দর্শনীয় স্থান।

আরও পড়ুন: পরিকাঠামোর কাজের জেরে বাতিল একাধিক ট্রেন, বিপাকে নিত্যযাত্রীরা
এই গুলো দেখিয়ে দুপুরের খাবারের পর বিকেল ৫টায় শিলিগুড়িতে ফেরানো হবে। একটি গুরুত্বপূর্ণ ট্রিপ হবে সামসিং-সুনতালেখোলা-রকি আইল্যান্ড ডে ট্যুর। এই বাস সকাল ৭’টায় শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে সেবক কালী মন্দির, করোনেশন ব্রিজ, চালসা, সামসিং ভিউ পয়েন্ট ও রকি আইল্যান্ড ঘুরিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করবে। মূর্তি নদী ঘুরিয়ে সন্ধ্যা ৭’টার মধ্যে শিলিগুড়ি ফিরিয়ে আনা হবে।
সকাল ৮’টায় শিলিগুড়ি জংশন থেকে বেরিয়ে মধুবন পার্ক, দুধিয়া, টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক ও গোপালধারা ঘুরিয়ে দুপুরের খাবারের পর সন্ধ্যা ৬’টায় শিলিগুড়িতে ফেরানোর আরেকটি একদিনের ট্যুর থাকছে (NBSTC Bus)।













