পুজোর আগে গ্যাসে মিলল স্বস্তি! বাংলায় কোথায় সবচেয়ে কম দামে বিকোচ্ছে সিলিন্ডার?

Published on:

Published on:

LPG Cylinder find out the new gas prices before the puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আগে মধ্যবিত্তের পকেটে চাপ পড়েছে। কারণ সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে দাম বেড়ে গিয়েছে গ্যাস সিলিন্ডারে (LPG Cylinder)। মাসের শুরুতেই বেড়েছে এই গ্যাসের দাম। যার ফলে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমজনতার। এই সিলিন্ডারের দাম বৃদ্ধি হওয়ায় বাড়তে পারে মিষ্টি ও খাবারের দাম। তবে একনজরে দেখে নিন আজ বাজারে গ্যাস সিলিন্ডারের দাম কত রয়েছে।

পুজোর আগে গ্যাসের নতুন দাম জানুন (LPG Cylinder)

আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী। গত দু মাস গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি বজায় ছিল। তবে সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে ফের দাম বেড়েছে এলপিজির (LPG Cylinder)। আর পুজোর মরশুমের মুখে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত।

LPG Cylinder find out the new gas prices before the puja

আরও পড়ুন: পুজোর ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান? ১৫০ নতুন বাস চালাবে NBSTC, রইল পুরো তালিকা

প্রসঙ্গত চলতি মাসের দেড় জুড়ে ৫ ও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। যদিও রান্নার গ্যাসের দাম জুন মাসের পর থেকে আর কোন বদল হয়নি। কিন্তু পুজোর আগে ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমবে কিনা সেই দিকে মুখিয়ে রয়েছেন আমজনতা।

এবার এক নজরে দেখে নিন চলতি মাসের দেড়শ হুজুর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত রয়েছে। পাশাপাশি জানুন শহর ভিত্তিক ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কত আছে। সেপ্টেম্বর মাসে দেশের বড় শহরগুলিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত জানেন? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা, কলকাতায় ২৯৮২ টাকা।

সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।

বাংলার চার জেলায় রান্নার গ্যাস সিলিন্ডার বিকোচ্ছে ১০০০ টাকার বেশি। কালিম্পংয়ে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৯৭.৫০ টাকা। মালদহে ১০৩৯ টাকা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৪০.৫০ টাকা। কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার ৯৬৪ টাকায় বিকোচ্ছে। তার চেয়েও দাম কমল এক জেলায়। তবে গোটা বাংলার মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে কম পূর্ব মেদিনীপুরে (LPG Cylinder)।