আধারে মুখ দেখিয়ে পরিচয় যাচাই, কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থা? জানুন

Published on:

Published on:

Aadhaar Card system proving identity through facial recognition
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার আধার কার্ড (Aadhaar Card) ব্যবহারকারীদের জন্য বড়ইসড়ো উদ্যোগ নিল ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথিউরিটি। আদার ভিত্তিক পরিচয় যাচাই এবার আগের থেকে সহজ ও নিরাপদ করতে নতুন মুখ শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে যে কোন আত্মিক প্রযুক্তি অথবা বিমান সংস্থা এবং ব্যাঙ্কিং এর ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের মোবাইল অ্যাপের মাধ্যমে আধারভিত্তিক মুখ যাচাই করার সুবিধা দিতে পারবে।

আধার ব্যবস্থায় বদল মুখ দেখিয়েই প্রমাণ পরিচয় (Aadhaar Card)

যেখানে এতদিন আধার ব্যবহার করে মুখ শনাক্তকরণের ক্ষেত্রে অনেক পরিষেবাই আলাদা অ্যাপের মাধ্যমে করতে হত। যার ফলে কোন পরিষেবা নিতে গিয়ে ব্যবহারকারীদের একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে হত। তবে নতুন ব্যবস্থা সেই ঝামেলা আগের থেকে অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা নিজস্ব অ্যাপের মাধ্যমে গ্রাহকদের মুখে ছবি তুলে আধার পরিচয় সঙ্গে তা মিলিয়ে দেখতে পারবেন (Aadhaar Card)।

Aadhaar Card system proving identity through facial recognition

আরও পড়ুন: পুজোর আগে গ্যাসে মিলল স্বস্তি! বাংলায় কোথায় সবচেয়ে কম দামে বিকোচ্ছে সিলিন্ডার?

এই ব্যবস্থা মোবাইলে ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মুখ শনাক্ত করা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্র শিক্ষা প্রযুক্তি সাহায্যে যাচাই করা হবে। যে সামনে থাকা ব্যক্তি সত্যিই সেই ব্যক্তি কিনা। পাশাপাশি ভিডিও বা অন্য কোন কৃত্রিম উপায়ে পরিচয় যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে কিনা সেই বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে নতুন মুখ সনাক্তকরণ ব্যবস্থা চালু করা নয়, ইউআইডিএআই পরীক্ষামূলক ব্যবস্থাও চালু করেছে। এর মাধ্যমে, ব্যাঙ্ক, আর্থিক প্রযুক্তি সংস্থা এবং অন্যান্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রযুক্তিবিদরা সাধারণ গ্রাহকের জন্য ব্যবস্থা চালু করার আগে বিভিন্ন পরিস্থিতিতে তা পরীক্ষা করে দেখতে পারবেন।

তবে এই নতুন ব্যবস্থা চালু হয়েছে মূলত পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সুবিধার জন্য। তাই প্রত্যেক আধার ব্যবহারকারীকে এখনই নতুন কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে বা আধারের তথ্য বদলাতে হবে, এমন নয় (Aadhaar Card)।