ঢুকতে শুরু করেছে সেপ্টেম্বরের কিস্তি! এর মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari big announcement about Annapurna Yojana on Annapurna Day
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্য জুড়ে উৎসবের আমেজ। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, অন্যদিকে অন্নপূর্ণা দিবস। এই জোড়া খুশির দিনে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখনও যারা টাকা পাননি, তাঁদের উদ্দেশে বড় বার্তা দিয়েছেন তিনি।

অন্নপূর্ণা দিবসে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | (Annapurna Yojana)

এদিন বিধাননগরের বইমেলা প্রাঙ্গনে অন্নপূর্ণা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে রাজ্য়বাসীর উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই সরকার শুধু ভাতা দেওয়ার জন্য আসেনি, বাংলার সংস্কার করতে এসেছে।“

আরও পড়ুনঃ শ্রীরামপুরে মমতার সভায় গ্রিন সিগন্যাল! ১০০০ লোকের জমায়েত সহ আর কী কী শর্ত দিল হাইকোর্ট?

এরপর অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আজ আমরা দেড় কোটিরও বেশি অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ট্রান্সফার করেছি। সংখ্যাটা প্রায় ১ কোটি ৬০ লাখের কাছাকাছি। আরও যেসব মহিলা বাকি আছেন, তাঁদের প্রত্যেককে আমরা বাছাই করে টাকা পাঠিয়ে দেব। আজ সারাদিন ধরে অ্যাকাউন্ট ট্রান্সফার প্রক্রিয়া চলবে।“

এছাড়া এদিন মুখ্যমন্ত্রী জানান, গত অগাস্ট মাস থেকে আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। প্রাণীমিত্রদের বেতন ২ হাজার টাকা করে বাড়ানোর পাশাপাশি তাঁদের অন্নপূর্ণা যোজনার অধীন নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সী বিধবা মহিলাদের মাসিক পেনশন ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।

annapurna yojana(87)

এদিনের অনুষ্ঠান থেকে পিএম আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি বলেন, এই প্রকল্পে নতুন তৈরি হতে চলা ৫০ লক্ষ বাড়ির মালিকানা মহিলাদের নামেই দেওয়া হবে। তাঁদের নামেই হবে এগ্রিমেন্ট। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “এবার থেকে বাড়ির মহিলাদের নামে এগ্রিমেন্ট করা হবে। পিএম আবাস যোজনার বাড়ির মালিক আমরা মহিলাদেরই করব।“