বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মরশুম। সদ্য হয়েছে রান্নাপুজো। বিশ্বকর্মা পুজো, আসন্ন দুর্গাপুজো মিলিয়ে উৎসবের মেজাজে রয়েছে বাঙালি। এই আবহে পেটপুজোর জন্য খোঁজ পড়ছে ইলিশের (Hilsa Fish)। বিভিন্ন রেস্তোরাঁর কল্যাণে ‘ইলিশ উৎসব’ শব্দটির সঙ্গে পরিচিত সকলে। কিন্তু ডায়মন্ড হারবারে যে উৎসব হল তা বেশ অন্যরকম।
ডায়মন্ড হারবারে ইলিশ (Hilsa Fish) বাঁচাও উৎসব
‘ইলিশ বাঁচাও উৎসব’ হল ডায়মন্ড হারবারে। মূলত ছোট বা জাটকা ইলিশ না ধরার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগে প্রতি বছরই ইলিশ উৎসবের আয়োজন হত ডায়মন্ড হারবারে। উৎসবে আগত অতিথিদের হাতে তুলে দেওয়া হত রূপোলি শষ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলায় চিত্র।

ছোট ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: গত বেশ কয়েকটি বছর ধরে ইলিশের সঙ্কট দেখা দেওয়ায় শুরু হয়েছে ইলিশ বাঁচাও উৎসব। ছোট ইলিশ ধরা বেআইনি। কিন্তু বড় ইলিশ না মেলায় অনেকেই ধরে আনছেন ছোট ইলিশ। ফলে আরও বাড়ছে সঙ্কট। উৎসবের উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ছোট ইলিশ ধরা বন্ধ না হলে আগামীদিনে ইলিশ (Hilsa Fish) আরোই উঠবে না।
আরও পড়ুন : প্রথম ভারতীয় হিসেবে অবিশ্বাস্য কীর্তি অভিষেক শর্মার! কোহলি বা রোহিত যা পারেননি তাই করলেন তারকা ওপেনার
রয়েছে সরকারি নিয়ম: ছোট ইলিশ ধরা নিয়ে সরকারের একাধিক নিয়মকানুন রয়েছে। সেগুলি মেনে চললেই আগামীদিনে আবারও বড় ইলিশের দেখা মিলবে বলে আশাবাদী উদ্যোক্তারা। তবে তার জন্য এখন থেকেই পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন : ২০০০ টাকার বেশি মূল্যের ট্রেনের টিকিট কাটলেই অতিরিক্ত চার্জ! বিশদে জানুন নতুন নিয়ম
বর্ষার মরশুমে বিভিন্ন জায়গায় হয় ‘ইলিশ উৎসব’। বিভিন্ন ধরণের লোভনীয় ইলিশের (Hilsa Fish) পদের রেসিপি নিয়ে অনেক জায়গাতেই এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার বিপরীতে হেঁটে এবার ইলিশ বাঁচাও উৎসব পালন ডায়মন্ড হারবারে।













