ট্রেনে রিল দেখা নিয়ে কড়া নিয়ম, জরিমানা গুনতে হবে ৫০০০ টাকা?

Published on:

Published on:

Indian Railways introduces strict rules regarding watching Reels on trains

বাংলা হান্ট ডেস্ক: ভারতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে ট্রেন ছাড়া তেমন কোন বিকল্প নেই (Indian Railways)। একে ভাড়া কম অন্যদিকে নিরাপদয়ের সঙ্গে কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। তাই দেশের একটি বড় অংশের মানুষ ট্রেনে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু বর্তমান সময় ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষ অন্য যাত্রীদের সমস্যা সৃষ্টি করে অথবা সিনেমা দেখে।

ট্রেনে রিল দেখা নিয়ে কড়া নিয়ম রেলের (Indian Railways)

রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে (Indian Railways) ট্রেনের ভিতর বা স্টেশন চত্বরে জোরে মোবাইল ফোনে অডিও বাজানো যাবে না। পাশাপাশি অন্য যাত্রীদের বিরক্ত করে রিস বা ভিডিও অথবা মিউজিক দেখা যাবে না। সেই সঙ্গে জোরে ফোনে কথা বলাও যাবে না।

এইসব করার জন্য যদি অন্য কোন যাত্রী বিরক্ত হন তাহলে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তারই সঙ্গে সর্বোচ্চ ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে। ইতিমধ্যে র্সাদান রেলওয়ে বিভিন্ন ডিভিশনকে এই নির্দেশ দিয়েছে। সেই মতো স্টেশনে বিজ্ঞপ্তি ও ঘোষণা করে যাত্রী সচেতনতা বাড়ানোর কথা জানানো হয়েছে।

Indian Railways introduces strict rules regarding watching Reels on trains

আরও পড়ুন: ধনতেরাসের আগে সোনার বাজারে অস্বস্তি, এক ধাক্কায় বাড়ল দাম! জানুন আজকের রেট

ট্রেনে জোরে মোবাইল বাজানোর জন্য ফাইল নেবে টিকিট পরীক্ষক নিজেই। রেলের তরফ থেকে জানানো হয়েছে, অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনা করবে টিকিট পরীক্ষক। তারপর এক হাজার টাকা ফাইন করতে পারবেন। পাশাপাশি ট্রেন থেকে নামিয়েও দিতে পারেন।

একই সঙ্গে কেউ যদি এমনটাও ক্রমাগত করতে থাকে তাহলে ৫০০০ টাকা জরিমানা ও সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে। ইতিমধ্যেই এই নয়া নিয়ম নিয়ে মুখ খুলেছেন ভারতীয় রেল (Indian Railways)। তাদের দাবি একাংশ যাত্রা মোবাইলে খুব জোরে অডিও চালিয়ে রেখে দেন। তারা রিলস দেখেন। ভিডিও চ্যানেল এর ফলে অন্যান্য যাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হয়। যার ফলে এই নিয়ম চালু করা হয়েছে।