বাংলা হান্ট ডেস্ক: দুঃসংবাদ মধ্যবিত্তদের জন্য। ধনতেরাসের আগে হু হু করে বাড়ল হলুদ ধাতুর দর (Gold Price)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তার ওপর সামনেই আছে বিয়ের মরশুম সঙ্গে ধনতেরাস। এই সময়ে অনেকে সোনা অথবা রুপো কেনার পরিকল্পনা করে থাকেন। আপনারও যদি এই মুহূর্তে গহনা কেনা পরিকল্পনা থাকে তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
ধনতেরাসের মুখে ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price)
সঞ্জয় হোক অথবা উপহার হিসেবে সোনা বরাবরই মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। সোনার দাম যার ফলে বৃদ্ধি পেলে যথারীতি চিন্তার ভাঁজ মাথায় পরে মধ্যবিত্তের। ঠিক সেই রকমই, ধনতেরাসের আগে বৃদ্ধি পেল সোনার দাম (Gold Price)। তাই একনজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

আরও পড়ুন: বিগ বসের ঘরে থাকার জন্য কত পারিশ্রমিক? এবার মুখ খুললেন ভরত কল
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩১৮০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩১৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৮৬৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৮৬৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৭৯৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৭৯৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৮৩৪৫টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৮৩৪৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৮৩৩৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৮৩৩৫০ টাকা।
এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে হলুদ ধাতুর দর। তাই এই মুহূর্তে যারা গহনা কেনা পরিকল্পনা করেছেন তাদেরকে কিনে ফেলার পরামর্শ দিয়েছেন তারা।












