বাংলাহান্ট ডেস্ক : নিরামিষের দিনে সবজি খেতে না চাইলে পনিরের বিকল্প নেই। সাধারণ আলু দিয়ে ডালনা হোক বা কাজু পোস্ত দিয়ে রাজকীয় রান্না (Recipe), পনির দিয়ে সবই বেশ ভালো লাগে। নামীদামী রেস্তোরাঁতেও পনিরের মেনু কম নেই। বিশেষ করে একটি পদ বেশ জনপ্রিয়। তা হল বাটার পনির বা পনির বাটার মশালা।
বাটার পনিরের চটজলদি রেসিপি (Recipe)
রেস্তোরাঁয় গেলে প্রায়ই অর্ডার করা হয়ে থাকে এই পদটি। রুটি বা নানের পাশে শোভা পাওয়া বাটার পনির খাওয়ার জন্য অবশ্য সবসময় যে রেস্তোরাঁতেই যেতে হবে তার কোনও মানে নেই। বাড়িতেই বানিয়ে নিতে পারেন বাটার পনির। রইল রেসিপি-

বাটার পনিরের উপকরণ:
পনির- ২০০-২৫০ গ্রাম
মাখন- ৪-৫ টেবিল চামচ
আদা রসুন বাটা- ১ চা চামচ
টমেটো কুচি- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ
কসৌরি মেথি- ১ চা চামচ
ফ্রেশ ক্রিম- ২-৩ টেবিল চামচ
পেঁয়াজ কুচি
কাজুবাদাম বাটা
তেজপাতা
ছোট এলাচ
দারচিনি
লবঙ্গ
আরও পড়ুন : ‘ইলিশ বাঁচাও উৎসব’, স্রোতের বিপরীতে হেঁটে বেনজির উদ্যোগ ডায়মন্ড হারবারে, কিন্তু কেন?
বাটার পনিরের প্রণালী: প্রথমেই পনিরের টুকরোগুলি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার কড়াইতে সাদা তেল আর মাখন গরম করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো দিয়ে হালকা করে ভেজে নিন। ঠাণ্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিন।
আরও পড়ুন : মাংস গলে গেলেও আলু শক্ত, এই ৫ টিপসে মাখনের মতো হবে আলু
কড়াইতে বাকি মাখন গরম করে গোটা গরম মশলা ফোরন দিন। এবার তাতে পেঁয়াজ টমেটোর পেস্ট (Recipe) আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষান। ওর মধ্যে এবার দিয়ে দিন কাজুবাদাম বাটা আর নুন চিনি। কষাতে কষাতে তেল ছেড়ে এলে দিয়ে দিন পরিমাণমতো জল। গ্রেভি ফুটে উঠলে পনিরের টুকরো গুলো দিয়ে ঢাকা দিয়ে দিন। শেষে গরম মশলা গুঁড়ো, ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি ছড়িয়ে নামিয়ে নিন।













