এবার ১ কোটি টাকার সুরক্ষা বিমা? কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশনে বড় দাবি

Published on:

Published on:

8th Pay Commission Big Insurance Cover Demand for Central Govt Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একের পর এক দাবি সামনে আসছে। বেসিক পে, ফিটমেন্ট ফ্যাক্টর এবং বাড়ি ভাড়া ভাতা নিয়ে আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার কর্মীদের বিমা কভার বাড়ানোর দাবিও উঠল। এই দাবি মানা হলে গ্রুপ-সি কর্মীদের ১ কোটি টাকা পর্যন্ত বিমা কভার হতে পারে। গ্রুপ-বি এবং গ্রুপ-এ কর্মীদের জন্যও আরও বেশি বিমার দাবি জানানো হয়েছে।

8th Pay Commission : কেন বিমা কভার বাড়ানোর দাবি?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রয়েছে ‘সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইনস্যুওরেন্স স্কিম’ বা CGEGIS। এই প্রকল্পে কর্মীরা যেমন সঞ্চয়ের সুবিধা পান, তেমনই বিমার সুরক্ষাও থাকে। কর্মী সংগঠনগুলির বক্তব্য, বহু বছর ধরে এই বিমার অঙ্ক বাড়ানো হয়নি। এদিকে এই সময়ের মধ্যে জিনিসপত্রের দাম বেড়েছে, বেড়েছে জীবনযাত্রার খরচও। তাই পুরনো বিমা কভার দিয়ে এখন আর প্রয়োজন মেটানো কঠিন। সেই কারণেই বর্তমান কভার অন্তত ১০ গুণ বাড়ানোর দাবি জানানো হয়েছে।

কোন কর্মীর জন্য কত বিমার দাবি?

ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন বা FNPO কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিমা কভার নিয়ে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। তাদের দাবি অনুযায়ী—

গ্রুপ-সি কর্মী: ১ কোটি টাকা বিমা কভার। মাসে চাঁদা ১,০০০ টাকা।

গ্রুপ-বি কর্মী: ১.৫ কোটি টাকা বিমা কভার। মাসে চাঁদা ১,৫০০ টাকা।

গ্রুপ-এ কর্মী: ৩ কোটি টাকা বিমা কভার। মাসে চাঁদা ৩,০০০ টাকা।

FNPO-র দাবি, কয়েক দশক ধরে এই বিমা কভারের অঙ্ক একই জায়গায় রয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, গ্রুপ-সি কর্মীদের বিমা কভার এখনও ১.৫ লক্ষ টাকা। বর্তমান সময়ে মূল্যবৃদ্ধি ও আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই অঙ্ক বাড়ানো দরকার বলে জানিয়েছে সংগঠনটি।

আরও কী প্রস্তাব দিয়েছে FNPO?FNPO-র পক্ষ থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ করা বিকল্প ব্যবস্থার কথাও বলা হয়েছে। সেই ব্যবস্থা কার্যকর হলে গ্রুপ-সি, গ্রুপ-বি এবং গ্রুপ-এ কর্মীদের জন্য যথাক্রমে ১৫ লক্ষ, ২৫ লক্ষ এবং ৫০ লক্ষ টাকার বিমা কভার রাখা হবে। এর পাশাপাশি বিমা ও সঞ্চয়ের বর্তমান ৩:৭ অনুপাত বদলে ৭০:৩০ করার প্রস্তাব দিয়েছে FNPO। অর্থাৎ সঞ্চয়ের তুলনায় বিমার দিকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

8th Pay Commission Bengaluru Meeting Set for October

আরও পড়ুনঃ ‘দায়িত্বে গাফিলতি হলে কোনও রেয়াত নয়!’ কড়া নির্দেশ হাই কোর্টের, কোন মামলায়?

শুধু তাই নয়, DA বা মহার্ঘ ভাতা ৫০ শতাংশের বেশি হলেই বিমা কভার ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিমা সুরক্ষা বাড়ানোর দাবিতে এই প্রস্তাবগুলিই তুলে ধরা হয়েছে।