‘দায়িত্বে গাফিলতি হলে কোনও রেয়াত নয়!’ কড়া নির্দেশ হাই কোর্টের, কোন মামলায়?

Published on:

Published on:

Calcutta High Court Orders Security Across All Universities
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে এবার কড়া বার্তা দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে হবে। নিরাপত্তার দায়িত্ব পালনে রাজ্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনওভাবে ব্যর্থ হলে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও জানিয়ে দিয়েছে আদালত।

ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে কী বলল হাই কোর্ট (Calcutta High Court)?

যাদবপুর-সহ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা এবং স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের ঢোকা বন্ধ করা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করার দাবিতে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতেই এই বিষয়গুলি উঠে আসে। শুনানিতে আদালত (Calcutta High Court) জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়ে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোনওভাবেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা তার আশপাশে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে দেওয়া যাবে না।

আদালতের (Calcutta High Court) মতে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব রাজ্যের। তবে রাজ্য বা কোনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দায়িত্ব ঠিকভাবে পালন না করলে আদালত নিজেই কড়া পদক্ষেপ করতে পারে। এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়গুলির নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা জানানো হয়েছে।

Calcutta High Court Orders Security Across All Universities

আরও পড়ুনঃ জোড়াফুল ‘ফ্রিজ’, নামও ব্যবহার নয়! রাতেই বড় পদক্ষেপ মমতার

এবার রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নিজেদের মতামত এবং নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আদালতে (Calcutta High Court) জানাতে বলা হয়েছে। রাজ্যের হলফনামা এবং বিশ্ববিদ্যালয়গুলির বক্তব্য আগামী ৫ অক্টোবর পরবর্তী শুনানিতে খতিয়ে দেখবে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।