বাংলা হান্ট ডেস্ক: হাতেগুণে আর কয়েকদিন। তারপরই আসতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই উৎসবের মৌসুমে আপনি যদি ভিড়ভাট্টা ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের কার্শিয়াং এর কাছে ছোট পাহাড়ি জনপদ কুর্বিয়া (Travel)। এইখানে গেলে পরে আপনি যেমন প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তেমনই উপভোগ করতে পারবেন এখানকার পাহাড়ি গ্রাম্য পরিবেশ।
চা-বাগান আর পাহাড়ে সাজানো কুর্বিয়া (Travel)
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি (Travel) । এখানে আকাশ পরিস্কার থাকলে দেখতে পাবেন তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। ফলে পুজোর কয়েকটা দিন ছুটিতে প্রকৃতির কোলে শান্তিতে সময় কাটানোর জন্য অবশ্যই আসতে পারেন কর্বিয়া (Travel)।

আরও পড়ুন: পুজোর ছুটিতে ট্রেনযাত্রীদের স্বস্তি, ২ জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ল
এখানে আসলে পরে দেখতে পাবেন পাহাড় উপত্যকা ও চা বাগানের অপরূপ মেলবন্ধন। শহরের কোলাহল থেকে দূরে সবুজের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছিয়ে যাবেন প্রাকৃতিক পরিবেশের কাছে। এছাড়াও এখানে আপনি ছোটখাটো ট্রেকিংও করতে পারবেন। পাশাপাশি পুজোর ছুটিতে মন ভালো করার জন্য বেশ কিছু ভালো অভিজ্ঞতা মিলবে এখানে।
কুর্বিয়া ঘুরতে আসলে আপনি যেতে পারেন- ঈগলস ক্রেইগ ভিউ পয়েন্ট, গিডাপাহাড় ভিউ পয়েন্ট-এ। পাহাড় ও উপত্যকার দারুণ ভিউ মিলবে দু’জায়গাতেই। এছাড়াও সেন্ট মেরির মূর্তি। আর ঔপনিবেশিক আমলের পুরোনো স্থাপত্য দেখতে চাইলে ঘুরে নিতে পারেন ডাউহিল।
পাশাপাশি এখানে আসলে পরে দেখতে পাবেন চা-পাতা তোলার কাজে ব্যস্ত রয়েছেন মহিলারা। এছাড়া পাহাড়ি পরিবেশ উপভোগ কিংবা নিরিবিলিতে বসে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকা সবই হতে পারে পুজোর ছুটির স্মরণীয় অভিজ্ঞতা।
এমনকি বর্ষার সময় এই জায়গাটি আগের থেকে বেশি সবুজ হয়ে ওঠে। পাশাপাশি শরৎকালে আকাশ পরিস্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা তুষার শৃঙ্গের দৃশ্য আগের থেকে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তাই দুর্গাপূজোর ছুটিতে এই অফবিট জায়গাটি বেছে নিলে আপনি শহরের কোলাহল ছেড়ে যেমন দূরে থাকতে পারবেন তেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।













