প্রথমে বেতন বৃদ্ধি, এবারে অন্নপূর্ণা! দুই ‘উপহারে’ আশাকর্মীদের মন ভালো করে দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(93)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চর্চার শিরোনামে অন্নপূর্ণা যোজনা। গত তিন মাসের পর প্রতিশ্রুতি মতো সেপ্টেম্বরেও টাকা ঢোকা শুরু উপভোক্তাদের অ্যাকাউন্টে। ১৭ সেপ্টেম্বর দেড় কোটিরও বেশি অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ট্রান্সফার হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরই মাঝে এবার এই হিট প্রকল্প নিয়ে আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনায় বড় সংযোজন | Annapurna Yojana

বৃহস্পতিবার বিধাননগর থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইসিডিএস ও আশা কর্মীরাও পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। ক্ষমতায় এসে অগাস্ট মাস থেকে আইসিডিএস ও আশা কর্মীদের বেতন পাঁচ হাজার টাকা করে বাড়িয়েছে রাজ্য সরকার। প্রাণিমিত্রাদের বেতনও দু হাজার টাকা করে বাড়ানো হয়। তবে এখনও তাদের বেতন ১০ হাজার টাকার কম, তাই তাঁরাও অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন বলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

উল্লেখ্য, জুলাই মাসে রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য মাসিক পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। ১ অগাস্ট, ২০২৬ থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হয়েছে তাঁদের। এতদিন ৪,৫০০ টাকা করে বেতন পাচ্ছিলেন এই কর্মীরা। সরকারের নতুন সিদ্ধান্তের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত সাম্মানিক এক ধাক্কায় বেড়ে ৯,৫০০ টাকা হয়েছে।

এর সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে প্রাপ্য ৪,৫০০ টাকা যুক্ত হলে তাঁদের সর্বমোট মাসিক সাম্মানিক গিয়ে দাঁড়ায় ১৪,০০০ টাকা। এদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের আগের সাম্মানিক ছিল ৪,৫৫০ টাকা। অতিরিক্ত ৫,০০০ টাকা যুক্ত করে হয়েছে ৯,৫৫০ টাকা। এর সঙ্গে কেন্দ্রীয় অংশের ২,২৫০ টাকা যোগ করলে তাঁদের মোট মাসিক সাম্মানিক গিয়ে হচ্ছে ১১,৮০০ টাকা।

Annapurna Yojana

আরও পড়ুন: পুজোর আগেই বাংলার শিল্প নিয়ে বড় ঘোষণা! ৬০০০ কোটি টাকার প্রকল্পে কর্মসংস্থানের আশা

আশাকর্মীদের মাসিক বেতনও বেড়েছে অনেকটা। ৬,২৫০ টাকা বেতনের সঙ্গে আরও ৫,০০০ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। যার ফলে এখন থেকে আশাকর্মীদের মোট মাসিক সাম্মানিক হয়েছে ১১,২৫০ টাকা। একেই এতটা বেতন বৃদ্ধি, তার ওপর এবার অন্নপূর্ণা যোজনার আওতায় আইসিডিএস ও আশা কর্মীরা।