বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) বিধ্বংসী ব্যাটিং করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখেছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। এই তারকা বাঁ-হাতি ব্যাটার এখন আইসিসি পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরানের মালিক। নিজের ছাত্রের এই অভাবনীয় কীর্তির পর তাকে প্রাণখোলা শুভেচ্ছা জানিয়েছেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)।
ছোটবেলা থেকেই এই কিংবদন্তি পাঞ্জাবী ক্রিকেটারকে নিজের আদর্শ মনে করতেন অভিষেক। এরপর অভিষেক নিজেও পাঞ্জাবের ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠার পর যুবরাজের সঙ্গে সাক্ষাৎ হয় তার। একসময় নিজের কেরিয়ারে কিভাবে এগোবেন সেই ব্যাপারে দিশা হারিয়ে ফেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা ওপেনার। এমন পরিস্থিতিতে চলতি দশকের শুরুর দিকে অভিষেকের প্রধান পরামর্শদাতা হয়েছিলেন যুবরাজ। খুব কাছ থেকে একে অপরকে দেখেছেন দুজনে। আজ ভারতীয় ক্রিকেটে অভিষেক যে জায়গায় নিজেকে তুলে নিয়ে এসেছেন তার পেছনে অনেকটাই অবদান রয়েছে যুবরাজের।

যুবরাজ সিং এখনও টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম অর্ধশতরানের মালিক। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিনি এই বিশেষ রেকর্ড গড়েছিলেন। তার ১২ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড বর্তমান যুগেও কেউ ভাঙতে পারেনি। আর আফগানিস্থানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তারই শিষ্য অভিষেক শর্মা ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড সৃষ্টি করেছেন। এই বিষয়ে যুবরাজ যে তাকে পরামর্শ দিয়েছিল সেই কথাও স্বীকার করে নিয়েছেন অভিষেক। তিনি বলেছেন, “গত ম্যাচে যুবরাজ সিংয়ের কাছ থেকে শুধু একটা বার্তাই পেয়েছিলাম—সব বলেই জোর করে বড় শট খেলার চেষ্টা করা উচিত নয়। বিশেষ করে এই ধরনের কন্ডিশনে, মাঝে মাঝে এক বা দুটি সিঙ্গেলস নেওয়া যেতে পারে; সব বলই যে আমার পছন্দের জায়গায় আসবে, তা তো নয়। তাই আমি সিঙ্গেলও নিতে পারি।” যদিও যুবরাজের পরামর্শ যে বিশেষ মেনেছেন অভিষেক তেমনটা তার ব্যাটিং দেখে মনে হয়নি।
আরও পড়ুন: অন্যায় হচ্ছে! শুভমান গিলের নেতৃত্ব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য গৌতম গম্ভীরের, দোষ দিচ্ছেন এই ঘটনাকে
তার এই অবিশ্বাস্য কীর্তির পর তাকে মন থেকে শুভেচ্ছা জানিয়েছেন যুবি। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ভারতীয় তারকা লিখেছেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার জন্য আপনাকে অনেক অভিনন্দন, অভিষেক! আপনার প্রতিভা ও কঠোর পরিশ্রমের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। আমি জানতাম যে আপনি একদিন এই মাইলফলক স্পর্শ করবেন। এটি তো কেবল শুরু আরও অনেক রেকর্ড ভাঙার যাত্রার।”
আরও পড়ুন: বড় সমস্যা মিটলো ভারতীয় দলের! অভিষেক বা সঞ্জু নয়, এই তারকার পারফরম্যান্স দেখে স্বস্তিতে BCCI
যুবরাজ আরও বলেছেন, “একবার এক মহান ব্যক্তি বলেছিলেন, ‘মানুষ যখন তোমার দিকে পাথর ছুড়ে মারে, তখন সেই পাথরগুলোকেই নিজের মাইলফলকে পরিণত করো। ব্যাট দিয়েই জবাব দাও”। আর ঠিক সেটাই তুমি করছ। তোমার জন্য গর্ববোধ করছি! বিনয়ী থেকো এবং সঠিক প্রক্রিয়া মেনে এগিয়ে চলো।” প্রসঙ্গত চলতি মাসেই জাপানের মাটিতে এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে ভারতীয় টি-টোয়েন্টি দল। সেই প্রতিযোগিতাতে ফের একবার অভিষেকের চওড়া ব্যাটে ভর করে স্বর্ণপদক জিততে চাইবে ভারত।













