বড় সমস্যা মিটলো ভারতীয় দলের! অভিষেক বা সঞ্জু নয়, এই তারকার পারফরম্যান্স দেখে স্বস্তিতে BCCI

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত ভারত বনাম আফগানিস্থান (India vs Afghanistan) সিরিজে অনেক তারকাদেরকেই নিজেদের ফিটনেস পুনরুদ্ধার করার উদ্দেশ্যে মাঠে নামিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তাদের মধ্যে একজন হলেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তাকে পরবর্তী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) জন্য প্রস্তুত করছে বিসিসিআই (BCCI)। বাম উরুর পেশির চোটের কারণে তিনি ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে একটানা চার পাঁচটি অ্যাওয়ে সিরিজে মাঠে নামতে পারেননি।

কিন্তু এই সিরিজে তাকে বেশ ভালো ছন্দে দেখা গিয়েছে। ব্যাটিংয়ের সুযোগ খুব একটা পাননি তিনি, কারণ ভারতের টপ অর্ডার ছিল দুর্দান্ত ফর্মে। কিন্তু বল হাতে ৩ ম্যাচের এই সিরিজে তিনি ৬ টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে তিনি ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন। তার পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে নির্বাচকদের।

Team India all-rounder named in Rs 5 crore case.

ভারতীয় দলে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ হার্দিক পান্ডিয়ার মতো তারকা অলরাউন্ডার প্রায়ই চোটের কারণে মাঠের বাইরে থাকেন। তাই আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে আর একজন পেস বোলিং অলরাউন্ডারকে তৈরি রাখতে চায় বিসিসিআই। এই মুহূর্তে তাদের হাতে সবচেয়ে ভরসযোগ্য অপশন নীতিশ রেড্ডি।

আরও পড়ুন: ভারতীয় দল থেকে বাদ পড়লেন শ্রেয়স আইয়ার! ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পেলেন এই দুই নতুন তারকা

এই মুহূর্তে তাকে ওডিআই বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চায় বিসিসিআই। তাই এশিয়ান গেমসের বদলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। চলতি মাসের পর হার্দিক পান্ডিয়াও ভারতীয় ‘এ’ দলের জার্সিতে মাঠে ফিরবেন। তার পারফরম্যান্সের দিকেও নজর থাকবে সকলের।

আরও পড়ুন: “আমাকে ক্যাপ্টেন করলে….” গম্ভীরের জন্য এলো নতুন বিকল্প! শুভমান গিলের বদলে অধিনায়ক হবেন এই তারকা?

নিজের বোলিং নিয়ে এখনও খাটছেন নীতিশ। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি নিজে স্বীকার করেছেন যে নিজের বোলিং রান-আপে কিছু পরিবর্তন করে বলের গতি ও অ্যাকিউরেসি বাড়ানোর কাজে মনোযোগ দিচ্ছেন তিনি। আর এই কাজ করতে গিয়ে যেন তিনি চোট না পান সেই চেষ্টাও করছেন তারকা অলরাউন্ডার। এই মুহূর্তে তারও পাখির চোখ আগামী বছরের আসন্ন ওডিআই বিশ্বকাপ।