রোগীদের সুষ্ঠু পরিষেবাই মূল লক্ষ্য! বিশ্ব রোগী সুরক্ষা দিবসে বিশেষ অনুষ্ঠান ডিসান হাসপাতালে

Published on:

Published on:

Special event on World Patient Safety Day at Desun Hospital.
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতি বছর ১৭ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব রোগী সুরক্ষা দিবস। এমতাবস্থায়, চলতি বছরেও নিরাপদ, উচ্চমানের এবং রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ডিসান হাসপাতাল (Desun Hospital) এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেছে। শুধু তাই নয়, চলতি বছরে বিশ্ব রোগী সুরক্ষা দিবসের (World Patient Safety Day) মূল বিষয় ছিল সংক্রামক নয় এমন রোগীদের (Patient) জন্য নিরাপদ পরিচর্যা প্রদান।

বিশ্ব রোগী সুরক্ষা দিবসে বিশেষ অনুষ্ঠান ডিসান হাসপাতালে (Desun Hospital):

এছাড়াও, সংক্রামক নয় এমন রোগে আক্রান্ত রোগীদের সুরক্ষা প্রদানের পাশাপাশি ক্রনিক সমস্যায় যাঁরা আক্রান্ত রয়েছেন তাঁদের সঠিক এবং সুষ্ঠু পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমন্বয়ে নিশ্চিত করার বিষয়টিও কেন্দ্রবিন্দুতে ছিল। এদিকে, রোগীর সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিগুলি আগে থেকে নির্ধারণ করা এবং সেই অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা ছাড়াও সামগ্রিক পরিষেবা প্রদানের ধারাবাহিকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বর্ষীয়ান চিকিৎসক এবং পেশাদার স্বাস্থ্যকর্মীরা এই দিনটি পালনের লক্ষ্যে উপস্থিত ছিলেন।


Special event on World Patient Safety Day at Desun Hospital.

জানিয়ে রাখি যে, এই মনোজ্ঞ কর্মসূচিতে নিজেদের মূল্যবান বক্তব্য উপস্থাপিত করেন সিনিয়র মেডিক্যাল ডিরেক্টরডাঃ সুজয় রঞ্জন দেব, কনসালটেন্ট মেডিক্যাল অঙ্কোলজিস্ট ডাঃ শ্রেয়া মল্লিক সহ এন্ডোক্রিনোলজি এবং ডায়াবেটোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ শুভাশিস নিয়োগী, পালমোনোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ মধুপ্রিয়া এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ অভীক কারক।


Special event on World Patient Safety Day at Desun Hospital.

উল্লেখ্য যে, ডিসান হসপিটালসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সজল দত্ত জানান, ‘এই ধরণের উদ্যোগের মাধ্যমে ডিসান হসপিটাল রোগীর চিকিৎসাকালীন পুরো সময়ে নিরাপত্তা, প্রতিরোধ, সহযোগিতা এবং নিরন্তর উন্নতির সংস্কৃতিকে উৎসাহিত করে চলেছে। আমাদের হাসপাতালে রোগীর নিরাপত্তা শুধু একটি প্রোটোকল নয়; এটি একটি সংস্কৃতি যা আমরা সকলে মিলে গড়ে তুলি।’

আরও পড়ুন: দামে নেই চিন্তা! iPhone 18 Pro সিরিজ কিনতে তুমুল ভিড় গ্রাহকদের, বাদ নেই তারকারাও

জানিয়ে রাখি যে, ওই অনুষ্ঠানে ডায়েটেটিক্স বিভাগের তরফে ‘খাদ্যে লুকানো বিপদ’ শিরোনামে একটি নাটিকা উপস্থাপিত করা হয়। এই নাটিকার মাধ্যমে খাদ্যাভাসের নেপথ্যে লুকিয়ে থাকা ঝুঁকি এবং স্বাস্থ্য ও রোগী সুরক্ষার ওপর এর প্রভাব তুলে ধরা হয়। এই নাটিকার উপস্থাপনা যা সামগ্রিক অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।
এর পাশাপাশি ওই আয়োজনে স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক চিকিৎসা মেনে চলা এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সতর্কতামূলক লক্ষণগুলিতে দ্রুত মনোযোগ দেওয়ার গুরুত্বের ওপরেও যথেষ্ট জোর দেওয়া হয়েছে।