‘বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করার ব্যবস্থা করেছে বিজেপি!’ বিস্ফোরক কং নেতা অশোক ভট্টাচার্য

Published on:

Published on:

Congress Leader Ashok Bhattacharya
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সকালেই নির্বাচন কমিশনের তরফে তৃণমূল কংগ্রেসে দলীয় প্রতীক বাতিল (TMC Symbol Cancel) করার কথা ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের এই প্রতীক বিতর্ককে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এপ্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)।

গণতন্ত্রের কাঠামোকে নষ্ট করার অপচেষ্টা : অশোক ভট্টাচার্য

তাঁর কথায়, ‘অমরা মনে করি বহুদলীয় গণতন্ত্রের (Democracy) যে কাঠামো, সেটাই বিউটি অফ দ্য ডেমোক্রেসি। বহুদলীয় গণতন্ত্রের কাঠামোকে নষ্ট করার একটা অপচেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে। বিজেপি এর আগেও এই কাজ করেছে মহারাষ্ট্রে। আমরা দেখেছি শিবসেনার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে। টিএমসির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এ রাজ্যে তৃণমূলের ক্ষেত্রেও একই  অপচেষ্টা করা হয়েছে।’

বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘তৃণমূলের সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই । সেই লড়াই ছিল- আছে -থাকবে। সেই লড়াই মত-পথের লড়াই। তৃণমূল আমাদের অনেক কর্মীদের খুন করেছে, তৃণমূল আমাদের অনেক পার্টি অফিস দখল করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি, তৃণমূলকে আমরা রাজনৈতিকভাবে পরাজিত করবো।’

আরও পড়ুনঃ ‘যোগীর থেকেও বেশি অত্যাচারী, মেয়েদের কোনো নিরাপত্তা নেই!’ বিস্ফোরক অভিযোগ মমতার

একইসাথে তাঁর সংযোজন, ‘তৃণমূলকে যদি রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার ব্যাপার থাকে তাহলে সেটা করবেন মানুষ। নির্বাচন কমিশনের একটি রাজনৈতিক দলের প্রতীক কে এইভাবে নিশ্চিহ্ন করার যে প্রচেষ্টা, এটা কিন্তু সংসদীয় গণতন্ত্রের পক্ষে মারাত্মক বিপদজনক।’

অন্যদিকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে অশোক বাবু জানিয়েছেন, ‘আমাদের সর্বোচ্চ নেতৃত্ব তার বিরোধিতা করেছেন । প্রদেশ কংগ্রেস  সভাপতি শুভঙ্কর সরকারও এই অপচেষ্টার বিরোধিতা করেছেন।’

অন্যদিকে তৃণমূলের প্রতীক বিতর্ক প্রসঙ্গে চরম কটাক্ষ করে কংগ্রেস নেতা বললেন, ‘এবার বাকি রইল যে তৃণমূল তুমি কার? ঘটনা ঘটেছে বিজেপি কিন্তু বরাবরই তৃণমূলের রেলিভেন্সিভটাকে নষ্ট করবে না। তৃণমূলের রেলিভেন্সিভটাকে বাঁচিয়ে রাখতে চাইছে একটাই কারণে, এই যে দুটো ভাগ করে দিল আসলে বিজেপি বিরোধী যে সেই ভোটটাকে ভাগাভাগি করার,আরও ভাগাভাগি করার এটা বিজেপির একটা  প্রচেষ্টা।’

অশোক বাবু আরও জানিয়েছেন, ‘আমরা মানুষের কাছে দাবী জানিয়েছি যে সারা দেশে বিজেপির বিরুদ্ধে, আরএসএস-এর বিরুদ্ধে , আরএসএসের যে ভয়ংকর বিচারধারা টার বিরুদ্ধে একটাই মানুষ বুক চিতিয়ে লড়াই করছে তাঁর নাম রাহুল গান্ধী। তিনি নতুন ভোরের স্বপ্ন দেখাচ্ছেন ভারতবাসীকে।’