বাংলা হান্ট ডেস্ক: চা আমরা সকলেই কমবেশি খেয়ে থাকি। তবে বাঙালি সকাল থেকে সন্ধ্যা আড্ডা হোক বা কাজের ফাঁকে এক কাপ চা খাবেন। কিন্তু অনেক সময় চা ঠান্ডা হয়ে গেলে আমরা তা ফের গরম করে খাই। আপাতত দৃষ্টিতে এই কাজটি খুব সাধারণ মনে হলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর ফল হতে পারে মারাত্মক। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Health Tips)।
চা বারবার গরম করে খেলে কী হয়? জানুন (Health Tips)
চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যাটেচিন,পলিফেলন ও বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিন্তু একবার তৈরি হয়ে যাওয়ার চা ঠান্ডা হওয়ার পর পুনরায় গরম করলে এর মধ্যে থাকা সমস্ত পুষ্টিগুণ একেবারে নষ্ট হয়ে যায়। তখন সেই চা পান করলে শুধুমাত্র গরম জল খাওয়ার মতন হয় (Health Tips)।

আরও পড়ুন: মুরগির মাংস শক্ত হয়ে যায়? নরম করতে কাজে লাগবে এই টোটকা
এবার চায়ের মধ্যে প্রাকৃতিকভাবে ট্যানিন নামে একটি উপাদান থাকে। যা শরীরকে ঠিক রাখতে সাহায্য করে। তবে ঠান্ডা যা পুনরায় ফোটালে এই ট্যানিন অতিরিক্ত মাত্রায় নির্গত হয়। পাশাপাশি চায়ের স্বাদকে তেতো করে তোলে। এর ফলে এটি সরাসরি পাকস্থলীতে তীব্র এসিডিটি বুক জ্বালা ও বদ হজম সৃষ্টি করে।
বিশেষ করে সেই চায়ে যদি দুধ ও চিনি মেশানো থাকে, তবে তা ব্যাকটেরিয়ার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। এই অবস্থায় চা গরম করলেও সব জীবাণু মরে না এবং পেটের মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে।
ঠান্ডা চা পুনরায় গরম করার সময় ব্যাকটেরিয়াগুলো হয়তো মরে যায়, কিন্তু তাদের তৈরি করা ক্ষতিকর টক্সিনগুলো তরলের মধ্যেই থেকে যায়। এই বিষাক্ত উপাদানগুলো সরাসরি আমাদের পাচনতন্ত্রে প্রবেশ করে এবং লিভারের ওপর অতিরিক্ত চাপ ফেলে (Health Tips)।













