মুরগির মাংস শক্ত হয়ে যায়? নরম করতে কাজে লাগবে এই টোটকা

Published on:

Published on:

Cooking Tips before cooking boneless chicken, earn how to soften the meat
Follow

বাংলা হান্ট ডেস্ক: রেজালা হোক কিংবা চিকেন বিরিয়ানি, এই সমস্ত রান্নায় মুরগির মাংস কিছুক্ষণ আগে থেকে মশলা মাখিয়ে রাখলে তার স্বাদ বেড়ে যায় কয়েকগুণ বেশি। এবার মাংসের যেকোনো পদ রান্না করার আগে মসলা মাখিয়ে রাখলে মাংস রান্না করতে গেলে একদিকে যেমন কম সময় লাগে, অপরদিকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে মাংস ম্যারিনেট করার জন্য অনেক সময় ঘন্টা খানেক হাতে সময় থাকে না। তখন মাংসের যেকোনো পদ গুলো খেতে ছিবড়ে মতন লাগে। তবে আজকের প্রতিবেদনে রইল এমনকি করলে আপনার রান্না করা মাংস পুরোপুরি রেস্তোরাঁর মতন খেতে লাগবে সে বিষয়ে ঘরোয়া টোটকা (Cooking Tips)।

হাড় ছাড়া মুরগি রান্নার আগে জেনে নিন মাংস নরম করার উপায় (Cooking Tips)

১) মুরগির মাংস ম্যারিনেট করার জন্য ঘণ্টাখানেক সময় না পেলে হাতে রাখুন মাত্র ১০ মিনিট। একটি বড় পাত্রে জল নিয়ে তাতে নুন আর লেবুর রস মিশিয়ে দিন (Cooking Tips)।

Cooking Tips before cooking boneless chicken, earn how to soften the meat

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? ‘Approved’ স্ট্যাটাসের কারণ জানুন

২)এই টোটকা মানলে মাংস নরম হয়। ভিতর পর্যন্ত নুন ঢুকবে। বিশেষ করে বেক বা গ্রিল করার সময়ে এটা খুব কাজে দেয়।

৩) মাংসের অতিরিক্ত জল টেনে বের করে মাংসকে আরও নরম করে তোলে নুন, আর লেবুর রস স্বাদ বাড়ানোর পাশাপাশি মাংসের কানেকটিভ টিস্যু ভেঙে দিতে সাহায্য করে (Cooking Tips)।