বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে নতুন সরকার আসার পর, একের পর এক প্রকল্পের জন্য নানা রকম প্রস্তুতি নিয়েছেন রাজ্য সরকার। আর এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। এই যোজনা টাকা কবে পাবেন তা নিয়ে বহু মহিলারাই চিন্তিত ছিলেন। টাকা ঢোকার পর সেপ্টেম্বরের টাকা কবে ঢুকবে সেই অপেক্ষায় ছিলেন রাজ্যের বহু মহিলারা। তবে ১৭ সেপ্টেম্বরের পর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা।
Approved, তবুও টাকা নেই! রইল অন্নপূর্ণা যোজনা সমাধান (Annapurna Yojana)
এবার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টালে এপ্রুভ দেখানোর পরও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেন। এরকম যাদের হচ্ছে তারা একটি বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন যে আবেদনে কোন ভুল নেই।
কারণ এই আবেদন প্রক্রিয়া ও টাকা ক্রেডিট হওয়ার মধ্যে দুটি সম্পন্ন আলাদা বিষয় রয়েছে। দুটি বিষয়কে আলাদা করে দেখাই ভালো। কারণ টাকার ক্রেডিটেড বিষয়টা মূলত ব্যাঙ্ক থেকে দেখা হয়। তবে অ্যাপ্রুভ কথার অর্থ হল, আপনার আবেদনযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন: ভিড়ভাট্টা থেকে দূরে পুজোর ছুটি কাটাতে চান? নীরবতায় ঘেরা কুর্বিয়া হতে পারে আপনার ঠিকানা
আপনি ৩০০০ টাকা পাবেন। কিন্তু এখনো কেন টাকা ঢোকেনি তার কারণ নির্ভর করবে ব্যাঙ্কের ওপরে। এবার অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকার ঢোকেনি তার কি কারণ হতে পারে তা জেনে নিন। ১) অন্নপূর্ণা যোজনা টাকা মূলত ডিবিডি’র মাধ্যমে ক্রেডিট হয়। ২) সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্রভ দেখানোর পরেও যদি টাকা না ঢুকে থাকে তাহলে এই প্রক্রিয়াতে কোন গন্ডগোল রয়েছে বলে ধরে নিতে হবে।
পাশাপাশি আবেদন করার সময় দাওয়া আধার ও ব্যাঙ্কের তথ্যের কোন গোল রয়েছে কিনা সেই বিষয়টি একবার যাচাই করে নেওয়া প্রয়োজন। তবে ১৭ সেপ্টেম্বর থেকে টাকা পাঠানো শুরু হলেও একই দিনে সবার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। ফলে চিন্তা করার কিছু নেই।
১৭ সেপ্টেম্বর টাকা না ঢোকে তাহলে কি করবেন?
এর জন্য আবেদনের স্ট্যাটাস এ পরীক্ষা করুন। এরপরও যদি টাকা না আসে তাহলে আধার ও ব্যাঙ্ক লিঙ্ক আছে কিনা সেই বিষয়টি পরীক্ষা করাই বাঞ্ছনীয় (Annapurna Yojana)।













