ট্রেনে অতিরিক্ত লাগেজ? ওঠার আগে এই নিয়ম না জানলে দিতে হবে বাড়তি টাকা

Published on:

Published on:

Indian Railways avoid this to escape a fine for excess luggage on the train
Follow

বাংলা হান্ট ডেস্ক: ট্রেনের টিকিট কনফার্ম হলেই আমরা নিশ্চিন্ত হই ঘুরতে যাওয়ার অথবা বাইরের থেকে বাড়িতে আসার। তবে সেইখানে মালপত্র নিয়ে কিন্তু লুকিয়ে রয়েছে এক বড় ঝামেলা। কারণ যেমন বিমানে ওঠার আগে লাগেজের ওজন মেপে নেওয়া হয়। তেমনি ট্রেনে উঠলেও রেলের নির্দিষ্ট লাগে যে সময়সীমার কথা মাথায় রাখা একান্ত জরুরী। নির্ধারিত সীমার বেশি মালপত্র থাকলে আপনাকে গুনতে হবে অতিরিক্ত টাকা। সেই বিষয়ে আজকের প্রতিবেদনে রইল বিস্তারিত তথ্য (Indian Railways)।

ট্রেনে বেশি লাগেজ? এই কাজ না করলেই জরিমানা (Indian Railways)

রেলের নিয়ম অনুযায়ী (Indian Railways) যাত্রীর কোন শ্রেণীর টিকিট রয়েছে তার ওপর নির্ভর করে বিনামূল্যে মালপত্র বহন করা যায়। এবার ধরুন কোন যাত্রী যদি স্লিপার ও থার্ড এসি-তে যাত্রা করে থাকেন তাহলে সেই যাত্রী ৪০ কেজি পর্যন্ত মাল বহন করতে পারবেন ট্রেনে।

Indian Railways avoid this to escape a fine for excess luggage on the train

আরও পড়ুন: বেঁচে যাওয়া চা ফের গরম করে খান? সাবধান, জানুন কারণ

যদি সেকেন্ড এসি তে যাত্রা করেন সেই ক্ষেত্রে তিনি ৫০কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন। আর যদি ফাস্ট এসিতে যাত্রা করেন তাহলে ৭০ কেজি পর্যন্ত মালপত্র অতিরিক্ত চার্জ ছাড়াই নিয়ে যেতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র টিকেট কনফার্ম হলেই যত খুশি মাল নিয়ে উঠে যাবে তা কিন্তু একেবারেই নয়।

এবার প্রশ্ন হল নির্ধারিত সীমার চেয়ে বেশি লাগেজ হলে কি করবেন?

যদি আগের থেকে বুঝতে পারেন যে মালপত্র বেশি হবে তাহলে ট্রেনে ওঠার আগে অতিরিক্ত লাগেজ বুক করে নেওয়া নিরাপদ। পাশাপাশি স্পেশানে লাগেজ বা পার্সেল অফিসে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে অতিরিক্ত মালপত্র বহনের জন্য টাকা জমা দেওয়া যায়। কোথাও যাওয়ার আগে এই কাজটি যদি করে রাখেন তাহলে অতিরিক্ত ঝামেলার হাতে আপনাকে পড়তে হবে না।

এবার যদি আপনি অতিরিক্ত মালপত্র নিয়ে কোন বুকিং ছাড়াই ট্রেনে উঠে পড়েন, সেই ক্ষেত্রে বাড়তে পারে আপনার যাত্রার খরচ। পাশাপাশি পরিদর্শনের সময় নির্ধারিত সীমার বেশি মালপত্র ধরা পড়লে রেল কর্তৃপক্ষ আপনার থেকে অতিরিক্ত চার্জ কাটতে পারে। ভাড়া ছয় গুণ পর্যন্ত হতে পারে। তাই সামান্য অসতর্কতার জন্য অতিরিক্ত টাকা গুনতে হতে পারে আপনাকে (Indian Railways)।