‘সবাই নয়, অন্নপূর্ণা যোজনা কেবল..,’ টাকা ঢোকার মাঝেই কড়া বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে চর্চা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি মতো সেপ্টেম্বরেও টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। ১৭ সেপ্টেম্বর দেড় কোটিরও বেশি অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ট্রান্সফার হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে এখনও বঞ্চিত অনেকেই।

অন্নপূর্ণা যোজনার টাকার অপেক্ষায় বহু | Annapurna Yojana

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনেই অন্নপূর্ণা যোজনার টাকা ছেড়েছে সরকার। সমস্ত রকম যাচাই করে তারপরই দেওয়া হচ্ছে টাকা। তবে অনেকেই আছেন যাঁরা এখনও ভাতার টাকা পাননি। ধাপে ধাপে তারা সবাইও কি পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? সম্প্রতি বিজেপি সরকারের এই প্রকল্প নিয়ে বড় বার্তা দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। বুধবার জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মসূচির প্রস্তুতি উপলক্ষ্যে দিলীপ ঘোষ বৈঠক করেন। সেখান থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিয়ে মন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা কেবল যোগ্য ব্যক্তিরাই পাবেন। সবাই নয়।

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার অধীনে সেপ্টেম্বরে মাসে ১ কোটি ৫৮ লক্ষ যোগ্য মহিলা টাকা পেলেও অভিযোগ, এখনও বহু মহিলা পাননি ৩,০০০ টাকা। সেই কিস্তির অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। অভিযোগ, অনেক সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কোনও টাকা জমা পড়েনি। যদিও প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, পর্যায়ক্রমে এই প্রকল্পের অর্থ প্রদান করা হচ্ছে। সুতরাং এখনই চিন্তা না করে ধৈর্য ধরতে হবে।

আরও পড়ুন: হার্দিক পান্ডিয়াকে নিয়ে সন্তুষ্ট নন কোচ গৌতম গম্ভীর! ভারতীয় দলে ফেরার জন্য দিলেন কঠিন শর্ত

আপনার অ্যাকাউন্টেও টাকা না ঢুকলে আপনার আবেদনের স্টেটাস এবং ব্যাঙ্কের তথ্য যাচাই করে নিন। সেখানেই দেখে নিতে পারবেন আবেদন বাতিল হয়েছে কিনা। তবে টাকা না পাওয়ার অর্থ এই নয় যে আবেদন বাতিল করা হয়েছে। ব্যাঙ্কের তথ্য, আধার সংযোগ কিংবা প্রশাসনিক যাচাইয়ের মতো একাধিক বিষয়ে সমস্যা দেখা দিলে টাকা অ্যাকাউন্টে ঢুকতে দেরি হতে পারে।