বাংলা হান্ট ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী জাপানের আইচি-নাগোয়াতে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত সম্পন্ন হবে ২০ তম এশিয়ান গেমস (Asian Games 2026)। এদিকে, এশিয়ান গেমস ঘিরে ক্রীড়া অনুরাগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। তবে, বর্তমান প্রতিবেদনে আমরা এশিয়ান গেমসের মেডেলের (Medal) বিষয়ে কিছু চমকপ্রদ তথ্য উপস্থাপিত করব। মূলত, মেডেলগুলির ডিজাইন নিজস্ব শৈল্পিকতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক চিন্তাভাবনার জন্য বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই মেডেলগুলির নকশা একটি ন্যাশনাল ডিজাইন কম্পিটিশনের মাধ্যমে নির্বাচিত হয়এবং এগুলি তৈরি করেছেন প্রখ্যাত জাপানি (Japan) ডিজাইনার দাইসুকে শিবা। তাঁর এই কনসেপ্ট গেমসের অফিসিয়াল স্লোগান ‘ইমাজিন ওয়ান এশিয়া’ এবং ‘ইউনিটি ইন ডাইভারসিটি’ থিমের ওপর ভিত্তি করে নির্মিত।
Asian Games 2026-এর মেডেলে রয়েছে একের পর এক চমক:
রয়েছে অভিনব কনসেপ্ট: জানিয়ে রাখি যে, ডিজাইনার দাইসুকে শিবা এই মেডেলগুলি তৈরি করতে একটি অনন্য প্রক্রিয়া ব্যবহার করেছেন। মেডেলের চূড়ান্ত রূপ নির্ধারণ করার জন্য, তিনি ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকটি সিরামিকের চাকতি ভেঙেছিলেন এবং টুকরোগুলি কীভাবে একে অপরের সঙ্গে জোড়া লাগে তা পর্যবেক্ষণ করেছিলেন। শিবার মত অনুযায়ী, একজন ক্রীড়াবিদের জীবনযাত্রা ব্যর্থতা, আঘাত, সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের বিক্ষিপ্ত মুহূর্ত দিয়ে গঠিত। যখন এই টুকরোগুলি একত্র হয়, তখন তা একটি মেডেলের আকারে ক্রীড়াবিদের সাফল্যের প্রতীক হয়ে ওঠে। এই ডিজাইন ক্রীড়ামঞ্চে এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ভাষার মিলনকেও তুলে ধরে।

২০২৬ এশিয়ান গেমসের মেডেলের কয়েকটি চমকপ্রদ বৈশিষ্ট্য:
১. পদকের ওজন: গোল্ড মেডেল ওজন প্রায় ২৬৫ গ্রাম, যা খাঁটি রুপো।দিয়ে তৈরি এবং এতে কমপক্ষে ১ গ্রাম সোনার প্রলেপ রয়েছে। সিলভার মেডেলের ওজন প্রায় ২৬৪ গ্রাম। এটিও খাঁটি রুপো।দিয়ে তৈরি। ব্রোঞ্জ মেডেলের ওজন প্রায় ২২২ গ্রাম। যা ৯৫ শতাংশ তামা এবং ৫ শতাংশ দস্তা দিয়ে তৈরি। এদিকে, সব মেডেল গোলাকার। যেগুলি ৮ সেন্টিমিটার ডায়ামিটারের এবং পুরুত্ব ৫ মিলিমিটার।
আরও পড়ুন: রোগীদের সুষ্ঠু পরিষেবাই মূল লক্ষ্য! বিশ্ব রোগী সুরক্ষা দিবসে বিশেষ অনুষ্ঠান ডিসান হাসপাতালে
২. রিসাইকল্ড ই-বর্জ্যের ব্যবহার: পরিবেশ সুরক্ষা এবং সার্কুলার ইকোনমিকে উৎসাহিত করার জন্য, জাপানের পৌরসভাগুলি দ্বারা সংগৃহীত পুরোনো ও ছোট ইলেকট্রনিক বর্জ্য থেকে ধাতু নিষ্কাশন করে এই মেডেলগুলি তৈরি করা হয়েছে।
৩. হিনোকি কাঠের বাক্স: মেডেলগুলি রাখার বাক্সটি জাপানের ঐতিহ্যবাহী চা সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে আইচির বিখ্যাত হিনোকি কাঠ দিয়ে তৈরি।
আরও পড়ুন: দামে নেই চিন্তা! iPhone 18 Pro সিরিজ কিনতে তুমুল ভিড় গ্রাহকদের, বাদ নেই তারকারাও
৪. কাকিৎসুবাটা ফুল দ্বারা অনুপ্রাণিত রিবন: মেডেলের রিবনে কাকিৎসুবাটা ফুলের একটি সুন্দর প্রতিকৃতি রয়েছে। এর বক্রাকার নকশা ক্রীড়াবিদদের সহনশীলতা এবং শক্তির প্রতীক।













