বাংলাহান্ট ডেস্ক : ভেন্ডি বা ঢ্যাঁড়শের নাম শুনলেই অনেকের মুখ ব্যাজার হয়ে যায়। এটি এমন এক সবজি যা বাচ্চা থেকে বয়স্ক কারোরই খুব একটা পছন্দ নয়। কিন্তু সাধারণ ঢ্যাঁড়শকেও (Recipe) কিন্তু সুস্বাদু করে তোলা সম্ভব। কীভাবে সেটাই দেখে নিন।
টক ঝাল ভেন্ডির সহজ রেসিপি (Recipe)
আলু পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়শ চচ্চড়ি অনেকেই খেয়েছেন। কিন্তু টমেটো দিয়ে টক ঝাল স্বাদের ঢ্যাঁড়শ খেয়ে দেখেছেন কখনও? ভাত বা রুটি দুয়ের সঙ্গেই দারুণ লাগবে এই পদ। দেখে নিন রেসিপি-

টমেটো দিয়ে টক ঝাল ঢ্যাঁড়শের উপকরণ:
ঢ্যাঁড়শ- ২৫০ গ্রাম
পেঁয়াজ- ১ টি
টমেটো- ২ টি
আদা রসুন বাটা- ১ চা চামচ
কাঁচালঙ্কা- ২ টি
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ
ধনেগুঁড়ো- ১ চা চামচ
আমচুর গুঁড়ো- ১/৪ চা চামচ
গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ
জিরে- আধ চা চামচ
আরও পড়ুন : বছর পেরিয়ে খুলছে কবি সুভাষ স্টেশন, কবে থেকে চলবে মেট্রো?
টমেটো দিয়ে টক ঝাল ঢ্যাঁড়শের প্রণালী: ঢ্যাঁড়শ প্রথমে ভালো করে ধুয়ে মুছে নিন। এবার কেটে নিন বড় বড় টুকরো করে। এবার কড়াইতে তেল গরম করে ঢ্যাঁড়শগুলি (Recipe) দিয়ে মাঝারি করে ভেজে নিন। ঢ্যাঁড়শগুলি তুলে নিয়ে ওই তেলেই দিন জিরে ফোরন। তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি।
আরও পড়ুন : ই কেওয়াইসি করেননি এখনও? আরও বাড়ল বিপদ, এবার বন্ধ হবে গ্যাস বুকিংও
পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তার মধ্যে দিয়ে দিন আদা রসুন বাটা আর কাঁচালঙ্কা। এরপর দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা। অল্প আঁচে মশলা কষিয়ে দিয়ে দিন টমেটো কুচি। টমেটো নরম হয়ে জল বেরিয়ে এলে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা ভেন্ডি। ঢিমে আঁচে আরও কয়েক মিনিট রান্না করে নামিয়ে নিন টক ঝাল ঢ্যাঁড়শ।













