বাংলাহান্ট ডেস্ক : পিলারে ফাটল ধরা পড়ায় গত বছরের জুলাই মাসে বন্ধ হয়ে যায় কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro)। গোটা স্টেশনটিকেই ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও স্টেশন চালু হওয়ার নাম নেই।তবে রেলবোর্ডের তরফে আগামী বছরের শুরুতেই স্টেশন চালু করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে।
কবে খুলছে কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro)
আগামী ১ জানুয়ারি যাত্রীদের জন্য এই স্টেশন খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিন্তু গত দু মাস ধরে লাগাতার বৃষ্টির জেরে নতুন স্টেশন তৈরির কাজ প্রায়ই ব্যাহত হচ্ছে। এদিকে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১ জানুয়ারি দিনটিই এই স্টেশন চালু করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। তাই কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।

লোকসান হচ্ছে মেট্রোর: স্টেশন ভাঙার কাজ শেষ করে নতুন স্টেশন তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ স্টেশন (Kavi Subhash Metro) বন্ধ হওয়ার পর থেকে যাত্রীদের হয়রানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেট্রোর লোকসানও হচ্ছে। নিউ গড়িয়া থেকে বহু যাত্রী উঠত অরেঞ্জ লাইনে। স্টেশন বন্ধ হওয়ার পর থেকে নিউ গড়িয়া-বেলেঘাটা রুটে যাত্রী সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। তাই আরও দ্রুত স্টেশন চালু করার চেষ্টায় আছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : সুস্বাদু হবে, স্বাস্থ্যকরও, এভাবে রাঁধুন গন্ধরাজ মুরগি বাটা
ভোগান্তির মুখে যাত্রীরা: কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ায় সবথেকে বেশি অসুবিধায় পড়েছেন গড়িয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ। শহিদ ক্ষুদিরাম থেকে দুবার অটো বদলে চলাচল করতে হচ্ছে তাদের। এতে খরচ ও সময় দুটোই বেড়েছে।
আরও পড়ুন : নাবালক ও বয়স্কদের পাসপোর্টে বয়সসীমার বদল, অনেকটাই বাড়ল ফি, কী কী পরিবর্তন এল দেখে নিন
মেট্রো সূত্রে খবর, স্টেশন তৈরির জন্য আন্ডারগ্রাউন্ড পাইলিংয়ের কাজ হয়ে গিয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। নতুন কর্মীও নিযুক্ত করা হয়েছে। কিন্তু টানা বৃষ্টিই বাড়িয়ে দিচ্ছে চিন্তা।













