বাংলাহান্ট ডেস্ক : পাসপোর্ট নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাসপোর্ট (Passport) সংক্রান্ত নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নিয়মে নতুন সংশোধন অনুযায়ী, পাসপোর্টের ফি এবং নাবালকদের পাসপোর্টের বৈধতার মেয়াদে আনা হয়েছে পরিবর্তন। কী কী গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে?
পাসপোর্টের (Passport) নিয়মে বড়সড় পরিবর্তন
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ইস্যু করা সাধারণ ৩৬ পাতার পাসপোর্ট এখন ৫ বছর বা শিশুর ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত বৈধ থাকবে। আগে নিয়ম ছিল, ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ইস্যু করা সাধারণ পাসপোর্ট ৫ বছর অথবা শিশুর ১৫ বছর বয়স হওয়া পর্যন্ত বৈধ থাকত।

বদল এসেছে বয়সসীমায়: নতুন নিয়মে বয়সসীমা ১৫ বছর থেকে বাড়িয়ে ১৮ করা হয়েছে। যদিও এই বদল শুধুমাত্র ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এবং সাধারণ ৩৬ পাতার পাসপোর্টের জন্যই প্রযোজ্য। এই নতুন নিয়মের ফলে কোনও ৫ বছর বয়সী শিশুর পাসপোর্ট করলে সেটি তার ১০ বছর বয়স পর্যন্ত বৈধ থাকবে। আবার কোনও ১০ বছর বয়সী শিশু পাসপোর্ট (Passport) করলে সেটি ১৫ বছর বয়স পর্যন্ত বৈধ থাকবে। তবে ১৪ বছর বয়সে পাসপোর্ট করালে তার মেয়াদ ১৮ বছর বয়সেই শেষ হয়ে যাবে।
আরও পড়ুন : দিঘা-ডায়মন্ডহারবারে ইলিশ নেই, বাজার কাঁপাচ্ছে গুজরাটের ইলিশ, কেন এই অবস্থা?
বেড়ে গিয়েছে ফি: পরিবর্তন এসেছে পাসপোর্টের ফি তেও। নতুন পাসপোর্ট, নবীকরণ, তৎকাল আবেদন, হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের পরিবর্তন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে নতুন ফি কাঠামো। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ক্যাটেগরিতে নতুন ৩৬ পাতার পাসপোর্ট অথবা ৩৬ পাতার পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য নাবালকদের ক্ষেত্রে ১৭৫০ টাকা দিতে হবে। আগে এই ফি ছিল ১০০০ টাকা।
আরও পড়ুন : ‘রামায়ণ’এর একটি গান গাইতে গিয়েই ২০০ টি টেক! কী হয়েছিল অরিজিতের?
৩৬ পাতার তৎকাল পাসপোর্টের জন্য এখন দিতে হবে ৩০০০ টাকা। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ ৩৬ পাতার পাসপোর্টের নতুন আবেদন বা নতুন করে ইস্যু করানোর ফি ১৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রে ফি ২০০০ টাকা থেকে বেড়ে ৩৫০০ টাকা হয়েছে। ৬০ পাতার তৎকাল পাসপোর্টের ফি এখন ৬০০০ টাকা। হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত তৎকাল ৬০ পাতার পাসপোর্ট প্রতিস্থাপনের ফি ৮৫০০ টাকা।













