বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর কয়েকটা দিন। তারপরে আসতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এবার এই দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় রেলের তরফ থেকে দিঘা ঘুরতে যাওয়ার জন্য স্পেশাল ট্রেন এর ব্যবস্থা করেছে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। এক নজরে দেখে নিন এই ট্রেনের টাইম টেবিল গুলি।
দিঘা যেতে স্পেশাল ট্রেন ষষ্ঠী! থেকে চলবে, দেখুন স্টপেজ (Indian Railways)
দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ০৩৪৬৫ মালদার টাউন দিঘা স্পেশাল 20 17 অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময় মধ্যে প্রতি শনিবার ট্রেনটি চলাচল করবে (Indian Railways)। পাশাপাশি মোট সাত দিন ট্রেনটি মালদা টাউন থেকে দিঘা পর্যন্ত যাতায়াত করবে।

আরও পড়ুন: একধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম, রবিবার কলকাতায় হলুদ ধাতুর দর কত?
উৎসবের মরশুমে প্রতিসনি বা মালদা টাউন থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা ১০ মিনিটে। যেতে দিঘা গিয়ে পৌঁছাবে রাত এগারোটায়। ০৩৪৬৬ দিঘা- মালদা টাউন স্পেশাল ট্রেনটিও ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে প্রতি শনিবার ট্রেনটি চলবে।
মোট ৭ দিন ট্রেনটি দিঘা থেকে মালদা টাউন পর্যন্ত যাবে। ট্রেনটি দিঘা থেকে ছাড়বে রাত ১১টা বেজে ৪০ মিনিটে। সেটি মালদা টাউন নামবে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৯টা বেজে ২০ মিনিটে।
ট্রেনটি কোন কোন স্টেশনে থামবে?
ট্রেনটি যাতায়াতের পথে রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, সাঁইথিয়া, মেচেদা, নিউ ফরাক্কা, পাকুড়, তমলুক ও কাঁথি স্টেশনে থামবে। রেলের তরফে যাত্রীদের সুবিধা দিতে এই ট্রেনে রাখা হয়েছে এসি কোচও। ট্রেনটিতে ২টি থ্রি টায়ার এসি কোচ, ৫টি স্লিপার কোচ ও ৭টি জেনারেল কোচ এবং ২টি GSLRD থাকবে (Indian Railways)।














