একধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম, রবিবার কলকাতায় হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price rose on sunday check today's latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কালঘাম ছুটছে জন সাধারনের। আজ সোনার দামে (Gold Price) লাফ দেখা গেল। আবারওসোনার দাম বেড়ে গেল বাংলায়। আজ কিনতে কত খরচ হবে, দেখুন নতুন রেটচার্ট।

রবিবার বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম (Gold Price)।

Gold Price rose on sunday check today's latest rates

আরও পড়ুন: টাকা না পেয়ে ক্ষোভ, উদয়নারায়ণপুরে অন্নপূর্ণা যোজনা নিয়ে পথ অবরোধ মহিলাদের

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৭৭০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৭৭০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৪৬০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৪৬০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৮৪০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৮৪০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৮৩০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৮৩০০ টাকা।

বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কিছুটা কম ছিল যখন তখন যারা সোনা কিনে ফেলেছে তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন (Gold Price)।