এবারও মেলেনি টাকা! কোথায় ভুল? অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে শুরু হচ্ছে আবেদন

Published on:

Published on:

Annapurna Yojana CM Clarifies Money Transfer Process After Application
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে উৎসাহ তুঙ্গে মহিলাদের মধ্যে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে। তবে এখনও কোনও টাকাই পাননি বহু আবেদনকারী।

অন্নপূর্ণা যোজনায় আবেদন শুরু শীঘ্রই | Annapurna Yojana

গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে বলেছিলেন, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকরা। সেই মতো এবারে দেড় কোটিরও বেশি মহিলা পেয়েছে এই প্রকল্পের আর্থিক সুবিধা। সেই সময় মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁরা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় নাম তোলানি বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য, নাম তোলানো হয়নি, তাঁরা ফের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

আসলে অনেকেই আছেন যাঁদের আবেদন রিজেক্ট করা হয়েছে। আবার অনেকে আগের ধাপে আবেদন করতে পারেননি। নতুন করে আবেদন করতে চান। এবার এদের জন্য রাজ্য সরকারের তরফে সুখবর। সরকার থেকে জানানো হয়েছে, যাঁরা আগে আবেদন করতে পারেননি তাঁরা ফের আবেদনের সুযোগ পাবেন। যদিও এক্ষেত্রে আরও দুই মাস অপেক্ষা করতে হবে। নভেম্বর এবং ডিসেম্বর মাসে ফের সুযোগ মিলবে নাম তোলার।

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করবে সরকার। তখন অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে।

আরও পড়ুন: তালিকা তৈরি, বকেয়া DA দ্রুত মেলার আশা! KMC এলাকার পেনশনারদের জন্য বড় পদক্ষেপ

উল্লেখ্য, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৩০০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের। এবারে দেড় কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। নতুন করে জুড়েছে ১০ লক্ষ উপভোক্তা। তবে এখনও অনেকে যোগ্য হলেও কোনো টাকা পাননি বলে অভিযোগ। যা নিয়ে বিক্ষোভে নামছেন মহিলারা।