তালিকা তৈরি, বকেয়া DA দ্রুত মেলার আশা! KMC এলাকার পেনশনারদের জন্য বড় পদক্ষেপ

Published on:

Published on:

dearness allowance(318)
Follow

বাংলাহান্ট ডেস্ক: KMC এলাকার পেনশনারদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে জট খুলতে উদ্যোগ নিয়েছে ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ। সম্প্রতি কেএমসি এলাকার যে সকল পেনশনভোগী এখনও তাদের বকেয়া ডিএ (DA) পাননি তাদের থেকে তথ্য চেয়েছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এবার সেই বিষয়েই পরবর্তী আপডেট দিলেন মলয়বাবু।

বকেয়া ডিএ বিষয়ক বার্তা কনফেডারেশনের | Dearness Allowance

কেএমসি এলাকার যাঁরা বকেয়া এখনও পাননি সেই সকল পেনশনভোগীকে, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের নাম, বিভাগ/ডি.ও.আর/ডি.ও.ডি, ব্যাঙ্কের নাম ও শাখা এবং পি.পি.ও. নং এই বিবরণগুলি পোস্টের কমেন্ট বিভাগে জানানোর জন্য বলেছিলেন মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, যাতে এদের বকেয়া খুব সত্তর মেলে সেই লক্ষ্যে বিভিন্ন ব্যাঙ্কগুলোতে যে পেনশন সেল, অর্থদপ্তরে পেনশনভোগীদের তালিকা প্রদান করবেন।

এদিন ফের ভিডিওবার্তা দিয়ে মলয়বাবু জানালেন, ইতিমধ্যেই এই পেনশনভোগীদের তালিকা তৈরি করে ফেলেছেন তিনি। বলেন, “আমি লক্ষ্য করলাম ১ নম্বর তালিকায় রয়েছে PNB. দ্বিতীয় স্টেট ব্যাঙ্ক, তারপর UCO ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাঙ্ক সেখানে অল্প আছে। কিন্তু মূল যে দুটি ব্যাঙ্ক PNB ও স্টেট ব্যাঙ্ক। স্টেট bank-এ আপনারা জানেন আমরা পেনশন সেল এ গিয়ে ডেপুটেশন দিয়ে কথা বলে এসেছিলাম। যিনি দেখেন সেই কথা মতোই বকেয়া ডিএ ঢুকতে শুরু করে।”

dearness allowance(168)

আরও পড়ুন: বিধানসভায় মমতার হারার ছক কষা হয়েছিল অভিষেকের অফিস থেকেই? বিস্ফোরণ ঘটালেন ঋতব্রত

তিনি আরও বলেন, “যেহেতু স্টেট Bank এবং PNB তে পেনশনার সংখ্যা সবথেকে বেশি, তাই এই দুটো ব্যাঙ্ক-এ এখনও বহু পেনশনার আছে যারা এখনও বকেয়া পাননি। আমরা সেগুলোকে লিস্ট করেছি। আমরা প্রথমে যাব PNB তে। কারণ এখান থেকে সবথেকে বেশি সংখ্যক কর্মচারীসমাজ ডিএ পায়নি।” এবার কনফেডারেশনের এই পদক্ষেপে কেএমসি এলাকার পেনশনারদের বকেয়া ডিএ সংক্রান্ত জট কত দ্রুত খোলে সেটাই দেখার।

dearness allowance(199)

আরও পড়ুন: একধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম, রবিবার কলকাতায় হলুদ ধাতুর দর কত?

উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সরকারি কর্মচারী ও পেনশনারদের। প্রথম দিকে KMC এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা দেখা দিলেও ধীরে ধীরে তা ঢুকতে শুরু করেছে। যদিও একটা অংশ এখনও বকেয়া ডিএ পাননি। এই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মলয় মুখোপাধ্যায়।