বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী বছরই ভারতের মাটিতে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। মুম্বই-আহমেদাবাদ রুটে ছুটবে প্রথম বুলেট ট্রেন (Bullet Train)। এছাড়া দিল্লি থেকে শিলিগুড়ি রুটেও চলবে হাইস্পিড এই ট্রেন। এই প্রকল্পের বিস্তারিত রিপোর্ট রেল মন্ত্রকের কাছে ইতিমধ্যেই জমা দিয়েছে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড।
দিল্লি-শিলিগুড়ি বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে বড় আপডেট
রেলের প্রস্তাব অনুযায়ী, দিল্লি থেকে বারাণসী ও পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত তৈরি হবে হাইস্পিড রেল করিডর। জানা যাচ্ছে, প্রায় ৮৬৫ কিমি দীর্ঘ হতে পারে এই রুট। এর আগেই কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের ঘোষণা হয়েছিল।

কতক্ষণ সময় লাগবে: বর্তমানে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছাতে ট্রেনে সময় লাগে প্রায় ২০-২৪ ঘন্টা। কিন্তু দিল্লি-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর চালু হয়ে গেলে সময়টা কমে দাঁড়াবে মাত্র ৬ ঘন্টা ৪৫ মিনিটে। এছাড়াও দিল্লি থেকে পাটনার দূরত্ব কমে দাঁড়াতে পারে মাত্র ৪ ঘন্টা ৪১ মিনিটে। এরপর পাটনা হয়ে মাত্র ২ ঘন্টায় পৌঁছানো যাবে শিলিগুড়ি।
আরও পড়ুন : অভিষেক থেকে কুণাল, প্রচারে নামছেন খোদ মমতাও, রেজিনগরকেই ‘পাখির চোখ’ কালীঘাট তৃণমূলের
বাড়বে রেল যোগাযোগ: এই রুটের গুরুত্বপূর্ণ সংযোগকারী স্টেশন হয়ে উঠতে পারে বারাণসী জংশন। অর্থাৎ এই প্রকল্পটি (Bullet Train) বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী শহরের দূরত্ব যেমন কমবে, তেমনই উত্তরপ্রদেশ, বিহার সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু শহরের মধ্যেও রেল যোগাযোগ আরও উন্নত এবং দ্রুত হবে। শিলিগুড়ির মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সঙ্গেও যোগাযোগ আরও দৃঢ় হবে রাজধানীর।
আরও পড়ুন : অরেঞ্জ লাইনে বড় অগ্রগতি, এগোলো তৃতীয় পর্যায়ের কাজ, কবে ছুটবে কবি সুভাষ-জয় হিন্দ মেট্রো?
এখনও অবশ্য বিষয়টি পরিকল্পনার স্তরেই রয়েছে। NHSRCL প্রকল্পের বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে রেল মন্ত্রকের কাছে। ওই রিপোর্ট খতিয়ে দেখার পরেই প্রস্তাবিত প্রকল্পের চূড়ান্ত রুট, স্টেশন থেকে নির্মাণকাজ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।














