যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্রমাগত গম্ভীরের ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন এই তারকা! বিরক্ত ক্রিকেটপ্রেমীরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে দুর্দান্ত ছন্দে রয়েছে টপ অর্ডারের ব্যাটাররা। কিন্তু ভারতের মিডল অর্ডার সাম্প্রতিক অতীতে খুব বেশি পরীক্ষিত নয়। আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দরকারের সময় তিলক ভার্মারা (Tilak Varma) শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। ফলস্বরূপ ভবিষ্যতের কথা ভেবে চিন্তা বাড়ছে বিসিসিআইয়ের (BCCI)।

তিলক ভার্মাকে আপাতত পরিস্থিতির কারণে একজন ফিনিশার হিসেবে ব্যবহার করতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু আরও কিছুটা বেশি ব্যাটিংয়ের সময় পেলে হয়তো সত্যিই ভারতীয় দলে কার্যকরী ভূমিকা নিতে পারতেন এই বাঁ-হাতি ব্যাটার। কিন্তু আপাতত তিনি দলের কোনও প্রয়োজনেই লাগতে পারছেন না।

অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এর জন্য দায়ী করছেন ভারতের কোচ গৌতম গম্ভীরকে। অনেকেই প্রশ্ন তুলেছেন মিডল ওভারে তিলক ভার্মার ভূমিকা কি সেই নিয়ে? তিনি ফিনিশারের ভূমিকায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। প্রায় প্রতিটি ইনিংসেই তিনি ব্যর্থ হন। মাঝে-মধ্যে হয়তো একটি দুটি বড় ইনিংস খেলেন। কিন্তু ধারাবাহিকতা পাওয়া যায় না তার কাছ থেকে। তবুও কোনও এক অজ্ঞাত কারণে তিনি দলে টিকে থাকেন।

আরও পড়ুন: হার্দিক পান্ডিয়াকে নিয়ে সন্তুষ্ট নন কোচ গৌতম গম্ভীর! ভারতীয় দলে ফেরার জন্য দিলেন কঠিন শর্ত

অনেকে আবার এর জন্য তিলককেই দায়ী করছেন। তিনি ধীরগতিতে ব্যাটিং করে রান তুলতে অভ্যস্ত। সনসময় সিঙ্গল নিয়ে স্ট্রাইক বদলাতেও দক্ষ নন। তিনি পিঞ্চ হিট করতে পারেন না। মাঝের ওভারগুলোতে তাঁর কারণে ভারতের অন্তত ২০ রান কম হচ্ছে বলে অনেকের ধারণা। ভারতের এই মুহূর্তে মিডল অর্ডারে এমন কাউকে প্রয়োজন যিনি স্ট্রাইক রোটেট করার পাশাপাশি প্রয়োজনমতো বাউন্ডারিও মারতে পারবেন।

আরও পড়ুন: শুভমান গিলের বদলে ভারতের ODI অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার! বড় সিদ্ধান্ত BCCI-এর

তিলকের ক্ষেত্রে ইনিংসের শুরুর দিকের রানগুলো নিতেই যদি অনেক বল নষ্ট করে ফেলেন। আর ভাবেন যে শেষ তিন-চার-পাঁচ বলে বড় শট খেলবেন। কিন্তু এই চিন্তা, মূলত বর্তমান যুগে এই পদ্ধতি খুব একটা কাজে আসবে না বলে ধারণা বিশেষজ্ঞদের। এতে ভারতীয় দলই বড় বিপদের সম্মুখীন হবেন। তিলক ভার্মাকে নিয়ে এই আচ্ছন্নতা থেকে ভারতের সত্যিই বেরিয়ে আসা প্রয়োজন। সেই জায়গায় রিঙ্কু সিংয়ের মতো কোনও তারকাকে ব্যবহার করার পরামর্শও দিচ্ছেন অনেকে।