বাংলাহান্ট ডেস্ক: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে চর্চার মাঝেই বড় বার্তা দিল সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ। মূলত গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বড় বার্তা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
বকেয়া ডিএ ইস্যুতে বার্তা কনফেডারেশনের | Dearness Allowance
সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া মনিটরিং কমিটির নির্দেশ মতো সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিএ ধীরে ধীরে মিটিয়ে দিচ্ছে রাজ্য। ইতিমধ্যেই একটা বড় অংশের বকেয়া DA, DR ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে। তবে এখনও ‘বঞ্চিত’ গ্রান্ট ইন এইড কর্মচারী। বারংবার এই কর্মীদের অধিকারের জন্য আওয়াজ তুলেছেন মলয় মুখোপাধ্যায়। এবারে ফের সমাজমাধ্যমে সরব হলেন তিনি।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘গ্রান্ট ইন এইড-দের নিয়ে আমরা এতদিন সরব হয়েছি, আমাদের প্রেসিডেন্ট বার বার বলেছে যে আপনারা মামলায় যান। সেই মামলায় গেল। এখন এক এক করে উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে। প্রথমে দু’টো শিক্ষক সংগঠন পরবর্তীতে পঞ্চায়েত, পৌরসভা, এখন শুনছি একটা হেড মাস্টার এসোসিয়েশন। সবাই তারা এই অল ইন্ডিয়া কনসিউমার প্রাইজ ইনডেক্স অনুসারে যে ডিএ টা পাচ্ছে না তার জন্য মামলা দায়ের করেছে।’
তিনি বলেন, ‘মামলা দায়ের করেছে এবং আমরা জানি যে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক পরবর্তী যদি তারা বলে আমরা সেখানেই সরব হব। সেখানে সরব হওয়ার অধিকারটা আমাদের আছে। কারণ সর্বোচ্চ আদালত ইন্দু মালহোত্রা কমিটিকে দায়িত্বটা দিয়েছে। কিন্তু উচ্চ আদালতে মামলা চলছে, এখন এই ব্যাপারটা শুধু উচ্চ আদালতের মাননীয় বিচারক তিনি সরকারের কাছে রিপোর্ট চেয়েছে।’

আরও পড়ুন: তুষারধসে থেমে গেল শৃঙ্গজয়ের স্বপ্ন! নেপালের মানাসলু অভিযানে মৃত্যু কৃষ্ণনগরের পর্বতারোহীর
মলয়বাবু আরও বলেন, ‘আমরা রিপোর্টটার জন্য অপেক্ষা করছি। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে মালহোত্রা কমিটি যদি বলে দেয় তাদেরকে ডিএ দিতে হবে তাহলে আমরা গ্রান্ট ইন এইড-দের ডিএ দিয়ে দেব। এটা তো ওপেন। তাহলে সরকারের কাছে যে রিপোর্টটা চেয়েছে, তাহলে এই বার্তাটা নিশ্চই থাকবে। এই বার্তাটা যখনই উচ্চ আদালতে যাবে, উচ্চ আদালত তো কিছু বলবে, তখন আমরা বলব। আর যদি উচ্চ আদালত মনে করে যে না ইন্দু মালহোত্রা কমিটির ওপরই নির্ভর করবে সরকার যেহেতু বলেই দিয়েছে তাহলে এই মামলা খারিজ করে দিচ্ছি বা না দিলে পরবর্তীকালে আবার ওপেন হবে, যেটা বলবে।’ এই কারণে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক যে বিশেষ জরুরি সেই কথাও বলেন মলয়বাবু।














