লুচি-পরোটার সঙ্গে জমে যাবে! বিহারি আলু ভুজিয়া একবার বানিয়ে দেখুন

Published on:

Published on:

Potato make Bihari Aloo Bhujia with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: আলু ভাজা দিয়ে ভাত অথবা রুটি খেতে অনেকেই পছন্দ করেন। তবে এক ধরনের খাবার কি খেতে কারোরই সবসময় ভালো লাগেনা। আজকের প্রতিবেদনে রইল স্বাদ বদল করার মতন একটি রেসিপি। যা আপনি অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। একটি পড়শী রাজ্য বিহারের এক বিশেষ ধরনের খাবার। দেখে নিন কিভাবে বানাবেন বিহারী আলু ভুজিয়া। রইল তার প্রণালী (Potato)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বিহারি আলু ভুজিয়া (Potato)

হাতে যদি অল্প সময় থাকে আর চান সুস্বাদু কোন খাবার খেতে তাহলে আজকের রেসিপিটা একেবারেই আপনার জন্য। কারণ স্বল্প কিছু উপকরণ ও অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন বিহারী আলু ভুজিয়া। এই পদটি দিয়ে আপনি ভাত অথবা রুটি সহজেই খেয়ে ফেলতে পারবেন। কিভাবে বানাবেন এই রেসিপিটি তার প্রণালী রইল (Potato)।

Recipe make Bihari Aloo Bhujia with just a few ingredients

আরও পড়ুন: রেলের খাবারে নজরদারি আরও কড়া! মান খারাপ হলেই বাজবে অ্যালার্ম

উপকরণ:

১ টেবিলচামচ গোটা ধনে

১ চা-চামচ সাদা সর্ষে

১ চা-চামচ গোটা জিরে

১ চা-চামচ গোটা গোলমরিচ

৮-১০ কোয়া রসুন

৩টি শুকনোলঙ্কা

স্বাদমতো নুন

রান্নার জন্য—

৪-৫ টেবিলচামচ সর্ষের তেল

১ চা-চামচ গোটা জিরে

১/২ চা-চামচ জোয়ান

১/২ চা-চামচ কালোজিরে

১/২ চা-চামচ হিং

১টি লেবুর রস

পরিমাণমতো ধনেপাতা

১/২ কেজি আলু মোটা এবং লম্বাটে করে কাটা

প্রণালী: প্রথমে আলুগুলোকে মোটা মোটা ও লম্বা করে কেটে নিন। এরপর একটি পাথরের হামাল দিস্তার মধ্যে গোটা ধনে, সাদা সর্ষে, গোটা গোলমরিচ, ১ চা-চামচ গোটা জিরে, রসুনের কোয়া, ২-৩ টুকরোয় কেটে নেওয়া শুকনোলঙ্কা, স্বাদমতো নুন দিয়ে ভাল ভাবে থেঁতো করে নিন।এ বার কড়াইয়ে তেল গরম করুন। তাতে গোটা জিরে, জোয়ান, কালোজিরে, হিং ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিন। তারপর ভালোভাবে আলু গুলো ভেজে নিন। এবার হামানদিস্তা থেঁতো করা পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিন। সবশেষে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে। তখন ওপর থেকে সামান্য লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন (Potato)।