মেকআপ করলেই ব্রণ? পুজোয় সাজের আগে জেনে নিন এই টোটকা

Published on:

Published on:

Beauty Tips follow these tips to avoid acne while wearing makeup during Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসছে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই সময় প্রত্যেকটি মেয়ে অল্প বিস্তার মেকআপ করে থাকেন। তবে মেকআপ করলে পরে যাদের ব্রণ প্রবণ ত্বক, তাদের মুখের মধ্যে ব্রণ দেখা যায় সহজে। এর ফলে পুজোর সময় সাজার আগে এই ব্রণের ভয়ে অনেকে সাজতে ভয় পায়। তবে আজকের প্রতিবেদনে রইল এমন কিছু ঘরোয়া টোটকা যেখানে আপনি ব্রণ এড়িয়ে মেকআপ করতে পারবেন (Beauty Tips)।

পুজোয় মেকআপে ব্রণ নয়, সাজের আগে জেনে নিন এই টিপস (Beauty Tips)

১) ভালো মানের মেকআপ পণ্য ব্যবহার করুন। মেকআপ প্রডাক্ট কেনার আগে যাচাই করে নিন।

২)মেকআপ যেমন ধৈর্য ধরে করবেন, তেমনই পরিষ্কার করাও জরুরি। বাড়ি ফিরে সবার আগে মেকআপ তুলুন। ক্লিনজ়িং লোশন বা নারকেল তেল দিয়ে মেকআপ পরিষ্কার করুন।

Beauty Tips follow these tips to avoid acne while wearing makeup during Puja

আরও পড়ুন: পুজোয় উত্তরবঙ্গ যাত্রা হল সহজ, স্পেশাল ট্রেনের সময় ও স্টপেজ জানুন একনজরে

৩) ত্বকে ব্রণ উঠে স্যালিসিলিক প্যাচ লাগিয়ে নিন। অ্যাকনি প্যাচ ব্রণর ফোলা ভাব ও লালচে ভাব কমিয়ে দেবে।

৪) মেকআপ ব্রাশ, ব্লেন্ডারে ব্যাকটেরিয়া থাকে, যা ত্বকের সংস্পর্শে এলে ব্রণর সমস্যা তৈরি করতে পারে। তাই যখনই মেকআপ করবেন খেয়াল রাখুন ব্রাশ যেন পরিষ্কার থাকে (Beauty Tips)।