বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরে আসতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে বহু মানুষের কাছে পিঠে কোথাও না কোথাও ঘুরতে যায়। তবে এই সময় থাকে ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। তবে এবার বিপুল যাত্রীদের চাপ কমাতে একাধিক পুজো স্পেশাল ট্রেন ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railways)। এক নজরে দেখে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য।
উত্তরবঙ্গের পথে পুজো স্পেশাল, কখন-কোথায় দাঁড়াবে? (Indian Railways)
হাওড়া থেকে লামডিং পুজো স্পেশাল ট্রেনটি প্রতি শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরের দিন সকাল ৮টায় লামডিং পৌঁছবে এই ট্রেন (Indian Railways)।
পুজো স্পেশাল এই ট্রেনটি ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। সব মিলিয়ে ৭টি ট্রিপ থাকছে এই ট্রেনটির। এই লামডিং ছাড়বে প্রতি শনিবার বেলা ১১টায়, পরের দিন দুপুর সাড়ে ১২টায় হাওড়া পৌঁছবে।

আরও পড়ুন: গ্যালিফ স্ট্রিটে পশুপাখির বেআইনি ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ, শুরু রবিবার থেকেই
১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার চলবে 03129 নম্বর কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল ট্রেন। ট্রেনটি কলকাতা থেকে রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে।
ফেরার সময় 03130 নম্বর নিউ জলপাইগুড়ি-কলকাতা পুজো স্পেশাল চলবে ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।














