বাংলাহান্ট ডেস্ক : পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর কটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু। আর পুজো মানেই পেটপুজো (Recipe) মিস করলে চলবে না। তবে তার আগে পেটটা তো ঠাণ্ডা রাখতে হবে। অনেকে পুজোয় মন মতো খাওয়ার জন্য এখন ডায়েট করেন।
স্বাস্থ্যকর পাতলা মাছের ঝোলের রেসিপি (Recipe)
ঘরোয়া খাবার খেয়ে ডায়েট করতে চাইলে বাঙালির প্রিয় ভাত মাছের ঝোল তো রয়েছেই। বেশি তেল মশলা ছাড়া মাছের ঝোল রাঁধতে চাইলে চেখে দেখতে পারেন এই বিশেষ রেসিপি। দেখে নিন স্বাস্থ্যকর কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোলের রেসিপি-

কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোলের উপকরণ :
কাতলা মাছ
কাঁচকলা
পেঁপে
আলু
পেঁয়াজ কুচি
কাঁচা লঙ্কা
পাঁচফোড়ন
তেজপাতা
গোটা জিরে
ধনে গুঁড়ো
হলুদ গুঁড়ো
আদা বাটা
বড়ি
আরও পড়ুন : ইলিশ দিয়েই হবে বিশ্ব জয়, রূপোলি শষ্য নিয়ে বড় পরিকল্পনা কেন্দ্রের
কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোলের প্রণালী: প্রথমে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন। ততক্ষণে শুকনো খোলায় (Recipe) জিরে ভেজে গুঁড়িয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে বড়ি ভেজে তুলে রাখুন। ভেজে নিন আলুও। এবার ওই তেলেই ভেজে নিন মাছ।
আরও পড়ুন : বছর শেষেই অরেঞ্জ লাইনে ছুটবে মেট্রো? আইটি সেন্টার স্টেশন নিয়ে বড় আপডেট
এবার তেলে ফোরন দিন তেজপাতা, পাঁচফোড়ন ও কাঁচালঙ্কা। দিয়ে দিন পেঁয়াজ কুচি। কিছুটা ভাজা ভাজা হলে দিয়ে দিন আলু, কাঁচকলা আর পেঁপে। নাড়াচাড়া করে দিয়ে দিন আদা বাটা। এবার দিন সমস্ত গুঁড়ো মশলা। ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিন জল। দিয়ে দিন স্বাদমতো নুন। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন ভাজা মাছ আর বড়ি। ফের ঢাকা দিয়ে রাখুন। মিনিট দশেক পর ঢাকা খুলে দিয়ে দিন ভাজা জিরে গুঁড়ো। ব্যস, তৈরি মাছের ঝোল। পরিবেশন করুন গরম ভাতে।














