ম্যাচ হারলেও ভারতীয় দলের দুটি দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো জাপান! চিন্তায় গম্ভীররা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জাপানের বিরুদ্ধে (India vs Japan) টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের ২০০ তম জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাটে এবং বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কোনওক্রমে জাপানের বিরুদ্ধে ২ রানে জয় পেয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। কিন্তু ক্রিকেট জগতে নবাগত জাপানের বিরুদ্ধে ভারতকে এতটা লড়াই কেন করতে হবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এদিন জাপানের স্পিনারদের বিরুদ্ধে নাস্তানাবুদ হয়েছে ভারতের টপ অর্ডার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যে ভারতীয় দল ৬ ওভারের পাওয়ার প্লে-তেই ১০০ রান তুলেছিল এদিন সেই দলই বৃষ্টিবিঘ্নিত ৫ ওভারের ম্যাচে মাত্র ৩২ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারায় ভারত। অধিনায়ক শ্রেয়স আইয়ার ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

এদিন স্পষ্ট বোঝা গিয়েছে যে পিচে বোলারদের জন্য বিন্দুমাত্র সাহায্য থাকলে অভিষেক শর্মার উইকেট প্রতিপক্ষের কাছে একটি উপহারে পরিণত হয়। অপর ওপেনার সঞ্জু স্যামসন ভোগেন ধারাবাহিকতার অভাবে। তিনি কবে কেমন ফর্মে থাকবেন তা তিনি নিজেও বোঝেন না। জাপানের বিরুদ্ধে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন তিনি। একইরকম ভাবে পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকায় বিপাকে পড়তে দেখা গিয়েছে অভিজ্ঞ ঈশান কিষাণকেও।

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার জন্য কোহলি বা রোহিতকে দরকার নেই BCCI-এর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

এদিন ৫ ওভারের ম্যাচে তৃতীয় ওভারে ফিনিশার হিসেবে তিলক ভার্মা ব্যাটিং করতে আসেন। কিন্তু তিনি যে দলে এই নির্দিষ্ট ভূমিকায় মানিয়ে নিতে পারছেন না তা আরও একবার দিনের আলোর মতো স্পষ্ট। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের টপ অর্ডার এইমুহূর্তে সেট। তাতে পরিবর্তন হওয়ার সম্ভবনা কম। মিডল অর্ডারে তিলক মানিয়ে নিতে না পারলে এক বিকল্প অপশনের কথা ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন: শুভমান গিলের বদলে ভারতের ODI অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার! বড় সিদ্ধান্ত BCCI-এর

সামনে রয়েছে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের। স্বর্ণপদক ছাড়া এই টুর্নামেন্টে আর যে কোনওরকমের ফলাফল ভারতীয় দলের জন্য ব্যর্থতা হিসেবে গণ্য হবে এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দেবে। ভারতের মেয়েরা ২০২৩ সালের মতো চলতি প্রতিযোগিতাতেও সাফল্য এনে দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে। ভারতের পুরুষ ক্রিকেট দলও নিজেদের নিন্দুকদের ভুল প্রমাণ করে নিজেদের যোগ্য প্রমাণ করুক, এমনটা চাইবে ভক্তরা।