ফের ভারতীয় দলে হতে পারে বড় বদল! BCCI-এর এই সমস্যার সমাধান খুঁজবেন গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আসন্ন নভেম্বর মাসে উড়ে যাবে নিউজিল্যান্ডের মাটিতে। সেখানে কিউয়িদের বিরুদ্ধে (India vs New Zealand) ওই মাসের শেষ থেকে আরম্ভ হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। তার আগে ফের একটি পুরোনো সমস্যা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সাই সুদর্শনের (Sai Sudharsan) চোটের কারণে গত শ্রীলঙ্কা সফরে তিন নম্বরে ব্যাটিং করতে এসে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal)। কিন্তু তারপরেও তার জায়গা নিশ্চিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে দুইজন তারকাই ভারতীয় ‘এ’ দলের হয়ে একসঙ্গে মাঠে নামছেন। দুটি চারদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। কিন্তু প্রথম ম্যাচের প্রথম দিনে সাই সুদর্শন বুঝিয়ে দিলেন যে খাতায় কলমে অনেক দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করলেও দেবদত্তর জায়গা পুরোপুরি নিশ্চিত নয় ভারতীয় দলে।

মঙ্গলবার টসে জিতে ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় ‘এ’ দল। তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন দেবদত্ত। কিন্তু অভিজ্ঞ অজি ক্রিকেটার টড মার্ফির বলে উইকেটের পেছনে খোঁচা দিয়ে প্রথম স্লিপে ধরা পড়েন তিনি। ১৪ বলে খেলে মাত্র ৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন পাডিক্কল। এই ঘটনা চিন্তা বাড়িয়েছে ভক্তদের।

আরও পড়ুন: BCCI-এর শতবর্ষ উপলক্ষে মুখোমুখি হবে ভারত বনাম গোটা বিশ্ব ক্রিকেট একাদশ? জানুন বিস্তারিত…

কিন্তু যার চোটের কারণে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন দেবদত্ত, সেই সাই সুদর্শন এদিন ছিলেন সাবলীল। দলের বাকি টপ অর্ডার সম্পূৰ্ণ ব্যর্থ হলেও ধৈর্য্য ধরে ক্রিজে পড়ে থেকে ১০৩ বলে ৫৭ রানের একটি ইনিংস খেলেন তিনি। অনেকেই মনে করেছিলেন শ্রীলঙ্কার মাটিতে দেবদত্তর অসাধারণ জোড়া শতরানের পর আর সুদর্শন ভারতীয় দলে সুযোগ পাবেন না। কিন্তু এদিনের ঘটনা প্রমাণ করে যে এখনই গৌতম গম্ভীরের কোচিং টিম এই বাঁ-হাতি ব্যাটারকে পুরোপুরি বাতিল করে দিতে পারবেন না।

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার জন্য কোহলি বা রোহিতকে দরকার নেই BCCI-এর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

শ্রীলঙ্কার মাটিতে গল টেস্টে অসাধারণ শতরান করেন দেবদত্ত। পরের ইনিংসে স্পিনারদের স্বর্গরাজ্যে ৪৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপর কলম্বো টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে ফের একটি সেঞ্চুরি আসে। অনেকেই মনে করেছিলেন ভারতীয় টেস্ট দলে দ্রাবিড় ও পূজারার উত্তরসূরিকে পেয়ে গেছে ভারত। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই হবে দেবদত্তের আসল পরীক্ষা।