আধারে ভুল নাম বা ঠিকানা? ঘরে বসেই কীভাবে আপডেট করবেন

Published on:

Published on:

Aadhaar Card easily correct incorrect name and address details
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান জীবনে ভারতীয়দের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হল আধার কার্ড (Aadhaar Card) । ব্যাঙ্কিং থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা বা গুরুত্বপূর্ণ নথিপত্রের কাজের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি আধার কার্ডে থাকা নাম ঠিকানা বা মোবাইল নম্বরে কোন ভুল থাকলে তা যে কোন সরকারি কাজে বা কোন দরকারই কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এবার সেই গুলোকে ঠিক করতে গেলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে করাতে হবে না। বাড়িতে বসেই আপনি সহজে এই কাজটা করে ফেলতে পারবেন।

আধারে ভুল নাম-ঠিকানা সহজেই করুন সংশোধন (Aadhaar Card)

আপনার ফোনে যদি আধার অ্যাপ থাকে, তাহলে সেখানে আধার অ্যাপ খুলে আধার (Aadhaar Card) নম্বর ওটিপি ব্যবহার করে লগইন করুন। এরপর আপডেট আধার অনলাইন অপশন এ গিয়ে নাম পরিবর্তনের বিকল্পটি নির্বাচন করুন।

তারপর প্রয়োজনীয় তথ্য যা যা চাওয়া হয়েছে তা আপলোড করতে হবে। এরপর নির্ধারিত আপডেট ফি জমা দিয়ে আবেদনটি সাবমিট করাতে হবে। তারপর আবেদন জমা হওয়ার পর আপডেট স্টেটাসে কি আপনার ফর্মের স্ট্যাটাস জেনে নিন।

Aadhaar Card easily correct incorrect name and address details

আরও পড়ুন: রেলে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি, দ্বাদশ পাশেই মিলবে নন-টেকনিক্যাল চাকরি, ১৬৮৮ পদে হবে নিয়োগ

মোবাইল নম্বর কিভাবে আপডেট করবেন?

মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য আধার অ্যাপ এ গিয়ে আপডেট আধার অনলাইন অপশনটি বেছে নিন। এরপর সেখানে ফেসস্ক্যান অথবা ওটিপির মাধ্যমে পরিচয় পত্র যাচাই করে নিন। এরপর ভেরিফিকেশন সম্পূর্ণ হলে নতুন মোবাইল নম্বর দিতে হবে এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য পূরণ করতে হবে। এই ক্ষেত্রে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনটি সাবমিট করার পরে অনলাইনে আপনি এর স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

কিভাবে ঠিকানা পরিবর্তন করবেন?

এর জন্য আপনাকে আধার অ্যাপ এ গিয়ে আপডেট অ্যাড্রেস অনলাইন অপশন নির্বাচন করতে হবে। এবার নতুন ঠিকানায় প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি আপডেট করতে হবে। নদী ও তথ্য যাচাই করে নির্ধারিত ফি দিতে হবে। তারপর সবকিছু ঠিক থাকলে আবেদনটি সাবমিট করা যাবে। এরপর আপনি আবেদনের স্ট্যাটাসটি অনলাইনেও চেক করতে পারবেন (Aadhaar Card)।