বাংলা হান্ট ডেস্ক: তরকারি হোক কিংবা ভাজা অথবা পকোড়া ফুলকপি খেতে অনেকেই ভালোবাসেন। তবে ফুলকপির ফুলের কত যতই হোক না কেন ডাঁটির তত কদর থাকে না। তবে রন্ধন শিল্পী সঞ্জীব কাপুর এই ফুলকপির ডাঁটি দিয়েই বানালেন জিভে আনা সুস্বাদু এক খাবার। দেখে নিন ফুল বাদ দিয়ে ডাটি দিয়ে কিভাবে শুধুমাত্র পকোড়া তৈরি করবেন।
ফুলকপির ডাঁটি দিয়েই সুস্বাদু খাবার, শেখালেন সঞ্জীব কপূর (Recipe)
এরজন্য ফুলকপির ডাঁটিগুলো কেটে নিয়ে নুন-হলুদ দিয়ে ভাপিয়ে নিন। হালকা নরম হয়ে গেলে সেটি ছোট ছোট টুকরো করে কেটে নিন।
বেসন এবং চালের গুঁড়ো মিশিয়ে নিন। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, থেঁতো করা গোটা ধনে, জিরেগুঁড়ো যোগ করুন। সেদ্ধ করা ফুলকপির ডাঁটি কুচিয়ে দিন। যোগ করুন পেঁয়াজ।

আরও পড়ুন: হারিয়ে যাওয়া সেই পুরনো স্বাদ, মা-ঠাকুমার কায়দায় বানান কুচো চিংড়ি বাটা
সমস্ত উপকরণ ভাল করে হাত দিয়ে মেখে নিন। দরকার মতো জল যোগ করুন। ছাঁকা তেলে ভেজে বানিয়ে নিন পকোড়া। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।














