বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে রিচার্জ প্ল্যানের দাম ক্রমশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে গ্রাহকদের ওপরেও চাপ বেড়েছে। ঠিক এই আবহেই ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) তথা Vi ব্যবহারকারীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি একজন Vi ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, ভোডাফোন আইডিয়া নিয়ে আসছে ‘স্টারস’। এগুলি রিডিম করে গ্রাহকরা (Customers) টাকা বাঁচাতে পারেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। জানিয়ে রাখি যে, ভোডাফোন আইডিয়া তার কিছু ব্যবহারকারীর জন্য একটি বিশেষ প্রোগ্রাম চালু করার প্রস্তুতি নিচ্ছে। সর্বশেষ রিপোর্ট অনুসারে, ভোডাফোন আইডিয়া নির্বাচিত প্রিপেইড গ্রাহকদের জন্য ‘Vi Stars’ নামে একটি নতুন লয়ালটি প্রোগ্রাম টেস্টিং করছে। এই প্রোগ্রামের অধীনে, নির্বাচিত ব্যবহারকারীরা প্রিপেইড রিচার্জের জন্য অর্থ প্রদানের সময়ে স্টারস অর্জন করতে পারবেন এবং তাদের অর্জিত পুরস্কার পরবর্তী লেনদেনে ব্যবহার করতে পারবেন। এটা অনেকটা কেনাকাটার মতোই। যেখানে প্রতিটি কেনাকাটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট জমা হয় এবং পরে আপনি সেগুলি রিডিম করতে পারেন।
গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ Vi (Vodafone Idea)-র:
২৯৯ টাকার প্ল্যানে ৪৪ টি স্টার পাওয়া যাচ্ছে: উল্লেখ্য যে, টেলিকমটকের একটি রিপোর্ট অনুসারে, একটি স্ক্রিনশটে দেখা গিয়েছে যে ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানের পেমেন্ট পেজে ‘Vi Stars’ অপশনটি দেখা যাচ্ছে। এক্ষেত্রে, গ্রাহককে ৪৪টি Vi Stars দেওয়া হয়েছে এবং ইন্টারফেসে ‘Earn 2X Rewards’ লেখা একটি মেসেজও প্রদর্শিত হয়েছিল। অফারটি বেছে নেওয়ার পর, পেমেন্ট পেজে স্পষ্টভাবে দেখা যায় যে আপনি 2X Rewards অফারের অধীনে ৪৪ টি Vi Stars বা পয়েন্ট অর্জন করেছেন। এরপর আপনার কাছে UPI অ্যাপ, ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ওয়ালেটের মতো বেশ কিছু সহজ পেমেন্টের অপশন থাকে। স্ক্রিনশটটি থেকে আরও জানা যায় যে, এই রিওয়ার্ড ফিচারটি Vi এবং TWID দিচ্ছে। TWID একটি রিওয়ার্ড বেসড পেমেন্ট নেটওয়ার্ক পরিচালনা করে। যা অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলিকে লেনদেনের সময়ে রিওয়ার্ড পয়েন্ট অর্জন, ম্যানেজ এবং রিডিম করার সুযোগ দেয়।

শর্তাবলি প্রদান করা হয়নি: জানিয়ে রাখি যে, ৪৪ টি Vi স্টার মানেই যে ৪৪ টাকার সুবিধা, তা নয়। Vi এখনও প্রতিটি স্টারের কনভার্শন ভ্যালু, রিডেম্পশন করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ব্যালেন্স, মেয়াদকাল বা প্রোগ্রামের অন্যান্য শর্তাবলি সম্পর্কে কোনও তথ্য প্রদান করেনি। পেমেন্ট ইন্টারফেসে ‘Pay with Rewards’ নামে একটি সেকশন রয়েছে। যা নির্দেশ করে যে ভবিষ্যতের পেমেন্ট করার সময় যোগ্য রিওয়ার্ড ব্যালেন্স ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে প্রিপেইড গ্রাহকরা তাদের পরবর্তী রিচার্জে সঞ্চিত Vi Stars রিডিম করতে পারবেন। যা Vi দ্বারা নির্ধারিত কনভারশন রেট এবং রিডেম্পশন শর্তাবলির ওপর ভিত্তি করে হবে। তবে, Vi এখনও নিশ্চিত করেনি যে সমস্ত প্রিপেইড প্ল্যানে একই হারে স্টার পাওয়া যাবে কিনা।
আরও পড়ুন: চিনির পর এবার পেঁয়াজ, দিল্লি থেকে কলকাতা সর্বত্র বেড়েছে দাম! পকেটে টান আমজনতার
2X রিওয়ার্ডস বলতে কী বোঝায়: 2X রিওয়ার্ডস বার্তার অর্থ হল, Vi তার গ্রাহকদের রিচার্জের পরিমাণ বা অফারের সময়কালের ওপর ভিত্তি করে দ্বিগুণ পয়েন্ট দিয়ে পুরস্কৃত করছে। সুতরাং, প্রতিটি রিচার্জ বা পেমেন্টের সঙ্গে আপনি যে স্টারস পাবেন তা ভিন্ন হতে পারে। এই পয়েন্ট বেসড প্রোগ্রাম ভোডাফোন আইডিয়াকে বারংবার লেনদেনের জন্য পুরস্কৃত করতে এবং প্রিপেইড গ্রাহকদের ধরে রাখার জন্য আরেকটি উপায় প্রদান করতে পারে।
আরও পড়ুন: এয়ারপোর্টের পর এবার এয়ারলাইনের ব্যবসা শুরু করতে চান আদানি! একটা নিয়মেই বাড়ছে জটিলতা
এদিকে, এককালীন ক্যাশব্যাক অফারের বাইরেও, Vi স্টারস গ্রাহকদের একটি ক্রমবর্ধমান পুরস্কার ব্যালেন্স প্রদান করতে পারে। এর পাশাপাশি এটি ব্যবহারকারীদের Vi-এর পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জ চালিয়ে যেতে উৎসাহিত করতে পারে। যার ফলে গ্রাহকরা অতিরিক্ত স্টার অর্জন করে ভবিষ্যতের পেমেন্টের জন্য সেগুলি ব্যবহার করতে পারবেন।













