গরম ভাতে ডিমের মালাইকারি, বর্ষার দিনে জমবে ভালো

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মালাইকারি নামটা শুনলেই চিংড়ির কথাই প্রথমে মাথায় আসে। কিন্তু চিংড়ির বদলে ডিম দিয়ে মালাইকারি (Recipe) বানিয়েছেন কখনও? বাড়িতে একবার বানিয়েই দেখুন ডিমের এই অভিনব রেসিপি।

এভাবে রাঁধুন ডিমের পদ (Recipe)

ডিম দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় কিছু চটজলদি রেসিপি। এমনই এক পদ হল ডিমের মালাইকারি। একঘেয়ে রান্নার থেকে স্বাদ বদল করতে চেখে দেখতে পারেন এই রেসিপি।

Easy egg malaikari recipe for lunch

ডিমের মালাইকারির উপকরণ:

সেদ্ধ ডিম- ৪ টি

পেঁয়াজ বাটা

রসুন বাটা

কাঁচালঙ্কা

নারকেলের দুধ

জিরে গুঁড়ো

গরম মশলা গুঁড়ো

হলুদ গুঁড়ো

আরও পড়ুন : দেড় লক্ষ কর্মসংস্থানের ঘোষণা, স্বাস্থ্যখাতেও বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর

ডিমের মালাইকারির প্রণালী: সেদ্ধ ডিমগুলিকে প্রথমে চিরে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে হালকা ভেজে নিন ডিমগুলি (Recipe)। ওই তেলেই দিয়ে দিন পেঁয়াজ বাটা। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিন আদা রসুন বাটা আর কাঁচালঙ্কা।

আরও পড়ুন : হাতে সময় কম? চিংড়ি-আলু-পেঁয়াজ দিয়ে মাখিয়ে বানান দম, রইল রেসিপি

তেল ছেড়ে এলে দিয়ে দিন গুঁড়ো মশলা। সঙ্গে দিন সামান্য চিনি। আরেকটু কষিয়ে দিয়ে দিন নারকেলের দুধ। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন ডিম। মাঝারি আঁচে ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই তৈরি ডিমের মালাইকারি।