বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে বঙ্গোপসাগরে উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। বুধবার রাত থেকে প্রবল দুর্যোগের ঘনঘটা সৃষ্টি হয়েছে। তুমুল বৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে গোটা রাজ্য। আর এই পরিস্থিতিতে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল সরকার। এই প্রবল ঝড় বৃষ্টি ফলে টানা দুদিন স্কুল বন্ধের নির্দেশ দিল সরকার। তবে সমস্ত জেলায় নয়। নিম্নচাপের জেরে যে যে জেলায় বৃষ্টিপাতের দাপট বেশি থাকবে সেখানেই মূলত বন্ধ থাকবে স্কুলগুলো (School Holiday)।
গভীর নিম্নচাপে ঝড়বৃষ্টি, ২ দিন স্কুল বন্ধ (School Holiday)
সরকারের নির্দেশ অনুযায়ী তেলেঙ্গানা, ভদ্রাদি, কোটাগুডেম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য দুদিন স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে (School Holiday)। পাশাপাশি গতকালের মতন বৃহস্পতিবার ওড়িশার আট জেলায় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
পাশাপাশি বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ওড়িশা, পুরী, খোরধা, জগৎসিংহপুর, গজপতি, মালকানগিরি, কোরাপুট, নবরঙ্গপুর জেলা সংস্কৃত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে।

আরও পড়ুন: বাস নেই পর্যাপ্ত, ৮ রুটে পরিষেবা চালানো নিয়ে সমস্যায় NBSTC-এর
তবে স্কুলগুলোতে পড়ুয়াদের জন্য ছুটির ঘোষণা করা হলেও শিক্ষক ও শিক্ষা কর্মীদের স্কুলে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতির দিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
এমনকি প্রয়োজনে স্কুলগুলি আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হবে। প্রসঙ্গত গতকাল অন্ধ্রপ্রদেশের ৬ জেলায় স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ঝড় বৃষ্টি দাপট ও জারে থাকলো কোন বন্ধন নির্দেশ এখনো পর্যন্ত দেওয়া হয়নি (School Holiday)।













