বাংলা হান্ট ডেস্ক: এবার পর্যাপ্ত বাস না থাকায় আলিপুরদুয়ারে আটটি রুটে পরিষেবা বন্ধ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিয়ম অর্থাৎ এনবিএসটিসি (NBSTC)। এরপর আরও দশ টি রুটে বাস চলাচল করলেও সংখ্যায় কম করবে। নতুন বাস না আসা পর্যন্ত একাধিক রুটে বাস চালানো সম্ভব নয় বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন নিগম কর্তৃপক্ষ।
বাস কম, ৮ রুটে পরিষেবা বন্ধ সমস্যায় NBSTC যাত্রীরা (NBSTC)
ইতিমধ্যে আলিপুরদুয়ার ডিপো সূত্রে জানা গিয়েছে, আগে ৪৪ টা বাস ছিল। ১৫ বছর হয়ে যাওয়া ১৫টি বাস সরিয়ে দেওয়া হয়। বর্তমানে ২৯ টি বাসুদে বিভিন্ন দুটো পরিষেবা দেওয়া হচ্ছে। আর এর মধ্যে রয়েছে- জয়গাঁ, কলকাতা, বারোবিশা, তুফানগঞ্জ ও বিহার গ্রুপে পরিষেবা বন্ধ হয়েছে এর আগে (NBSTC)।
তবে শিলিগুড়ির রুটেও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আলিপুরদুয়ার, কোচবিহার রুটে সরকারি বাস কমে যাওয়ায় যথারীতি ক্ষুব্ধ হয়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: দার্জিলিং থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে! পাহাড়ের সুন্দর পরিবেশে ঘুরে আসুন লেবং
শুধু বাস নয় আলিপুরদুয়ার ডিপো চলছে বেশিরভাগ ভাব চুক্তিভিত্তিক কর্মী দিয়ে। এর ফলেও এই বিষয়ে বিজেপি বিধায়ক পরিতোষ দাস বলেন ধাপে ধাপে সব রুটে বাস চালু হবে।
তার ওপর সামনেই আসছে দুর্গাপুজো, এই সময়ে চোখে দেখার মতন ভিড় দেখা যায়। তবে বর্তমানে বাসের সংখ্যা কমে যাওয়ায় যথারীতি উত্তরবঙ্গের যাত্রীদের মাথায় হাত পড়েছে (NBSTC)।













