বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে সকলেই পুজোর দিন গুনতে শুরু করে দিয়েছে। আর আপনার যদি এই বছর পুজোয় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থেকে থাকে তাহলে যেতে পারেন দার্জিলিংয়ের স্বল্প পরিচিত গ্রাম লেবং (Travel)। এইখানে আসলে আপনি পাহাড়ের সৌন্দর্য, চা বাগানের সবুজ ও ওপনিবেশিক ইতিহাসের মেলবন্ধন খুঁজে পাবেন।
দার্জিলিং গেলেই ঘুরে আসুন লেবং (Travel)
সারা বছর শহরের কোলাহল ও অফিসের কর্মব্যস্ত জীবন থেকে কিছুদিনের ছুটি পেলে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। পাশাপাশি সামনেই আসছে দুর্গাপুজো। এই সময় বহু মানুষই নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এবার আপনারও যদি পুজোর মুহূর্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আপনি যেতে পারেন দার্জিলিং এর কাছে অবস্থিত লেবং এ (Travel)।
দার্জিলিং থেকে লেবং দূরত্ব মাত্র তিন কিলোমিটার। এখানে যাওয়ার জন্য গাড়িতে করে মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। আপনি দার্জিলিং থেকে শেয়ার গাড়ি করেই সহজেই এখানে চলে আসতে পারেন। অথবা নিকটতম রেলস্টেশন নিউ জলপাইগুড়ি থেকে বা বিমানবন্দর বাগডোগরা এয়ারপোর্ট থেকেও এখানে আসতে পারেন।

আরও পড়ুন: আসানসোল ডিভিশনে নতুন সিগন্যালিং, মুগমা–কালুবাথানে বাড়বে নিরাপত্তা
এখানে আসলে পরে আপনি মূলত দেখতে পাবেন এখানকার প্রাকৃতিক নির্মল পরিবেশ। পাশাপাশি দেখতে পাবেন সবুজ চা বাগান ও পাহাড়ের দৃশ্য। যা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। পাশাপাশি ভুলিয়ে দেবে শহরের ব্যস্ততা।
কোথায় থাকবেন?
এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে এখানে প্রিয়জন অথবা পরিবার নিয়ে আসতে হলে আগের থেকে হোমস্টেতে বুকিং করে আসা শ্রেয় হবে। পাশাপাশি এখানে আসলে আপনি চারিপাশের ছোট্ট ছোট্ট পাহাড়ের গ্রামগুলিকে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন (Travel)।













