বাংলাহান্ট ডেস্ক : বাস ট্রেনে জানলার ধারের সিটের প্রতি লোভ ছোট থেকে বড় সকলেরই। ট্রেনের (Indian Railways) জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে সফর, এ আনন্দের ভাগ হবে না। উইন্ডো সিট দখল করতে সহযাত্রীর সঙ্গে রেষারেষিও কম হয় না। কিন্তু জানেন কি, ট্রেনে জানলার ধারের সিট পাওয়া নিয়েও রয়েছে রেলের নিয়ম।
উইন্ডো সিট পাওয়া নিয়ে রেলের (Indian Railways) নিয়ম
ট্রেনের চেয়ার কারে সফর করলে টিকিটেই লেখা থাকে উইন্ডো সিট। কিন্তু স্লিপার বা এসি কামরার ক্ষেত্রে? তবে রেলের গাইডলাইন বলে, জানলার ধারের সিটটি শুধুমাত্র লোয়ার বার্থ যার নামে, তারই প্রাপ্য। যদিও দিনের বেলায় মিডল ও আপার বার্থের যাত্রীরাও বসেন লোয়ার বার্থে।

কারা পাবেন লোয়ার বার্থ: তবে সহজেই এই লোয়ার বার্থ কিন্তু মেলে না। ভারতীয় রেলের বর্তমান নিয়ম অনুযায়ী, প্রবীণ নাগরিক এবং ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলাদের ক্ষেত্রে টিকিট বুক করার সময় কোনও বার্থের অনুরোধ যদি নাও থাকে তা সত্ত্বেও সিট খালি থাকলে অটোমেটিক ভাবে ৪৫ ঊর্দ্ধ মহিলাদের লোয়ার বার্থ বরাদ্দ করা হয়।
আরও পড়ুন : হাতে সময় কম? চিংড়ি-আলু-পেঁয়াজ দিয়ে মাখিয়ে বানান দম, রইল রেসিপি
দশটার পরের নিয়ম: রেলের নিয়ম আরও বলছে, মিডল বা আপার বার্থের (Indian Railways) যাত্রীরা রাত দশটার পরে নীচের বার্থে আর বসতে পারবে না। একই ভাবে রাত ১০ টার পর লোয়ার বার্থের যাত্রী যদি ঘুমোতে চান, সেখানে জোর করে অন্য যাত্রীকে বসিয়ে রাখা যাবে না।
আরও পড়ুন : গরম ভাতে ডিমের মালাইকারি, বর্ষার দিনে জমবে ভালো
রেলের স্পষ্ট নিয়ম, সারাদিনে লোয়ার বার্থে বসে যত খুশি গল্পগুজব করা যাবে। কিন্তু রাত ১০ টা বাজার পর লোয়ার বার্থের যাত্রীকে ঘুমোতে দিতে হবে। রাত ১০ টার পর টিটিই টিকিট চেকও করতে পারবেন না।













