বাংলাহান্ট ডেস্ক : বিগ বস বাংলার ঘরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নন্দিনী দত্ত (Nandini Dutta)। সাম্প্রতিক ক্যাপ্টেন্সির লড়াইয়ের টাস্কে সহ প্রতিযোগী সৃজলা গুহকে বিপজ্জনকভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, গুরুতর চোট পেয়েছেন সৃজলা। নন্দিনী এই ঘটনা ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর এই কাণ্ড নিয়ে শুরু হয়েছে নিন্দা। এমনকি নন্দিনীর সহশিল্পীরাও সমালোচনা করেছেন। এবার নাম না করে বিতর্ক উসকে দিলেন নন্দিনীর ‘কনে দেখা আলো’র সহশিল্পী।
নাম না করে নন্দিনীকে (Nandini Dutta) কটাক্ষ?
সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিনেত্রী মধুমিতা টুসি রায়। কোনও নাম না করেই তিনি লিখেছেন, ‘অনেক সময় আমরা পর্দায় কোনও অভিনেতার অভিনয় দেখে চমকে উঠি। মনে হয় চরিত্রটি যেন ওনার জন্যই তৈরি। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে একজন লেখকের জহুরি চোখ। অনেক সময় লেখক বা চিত্রনাট্যকাররা কোনও অভিনেতার অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর স্বভাব, মনস্তত্ত্ব ও ব্যক্তিত্বও গভীরভাবে পর্যবেক্ষণ করেন’।

সমালোচনার মুখে নন্দিনী: এই পোস্টে কারোর নাম উল্লেখ করেননি মধুমিতা। তবে অনেকের মতে, ইঙ্গিতে নন্দিনীকেই কটাক্ষ করেছেন তিনি। আসলে কনে দেখা আলো সিরিয়ালে নেতিবাচক ‘বনলতা’ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। চরিত্রটি ছিল অত্যন্ত কুটিল, সুবিধাবাদী এবং হিংস্র প্রকৃতির।
আরও পড়ুন : রাসায়নিক মেশানো নাকি গাছপাকা? কার্বাইডে পাকানো পেঁপে চিনবেন কী করে?
কী বলছেন নেটিজেনরা: বিগ বসে নন্দিনীর (Nandini Dutta) কার্যকলাপ দেখে অনেকেই কটাক্ষ করছেন, বনলতা চরিত্রটির জন্য নন্দিনী একেবারে উপযুক্ত ছিলেন। কেউ আবার বলছেন, সিরিয়াল ছাড়লেও চরিত্র থেকে বেরোতে পারেননি নন্দিনী।
আরও পড়ুন : পদ্মাকে ছাপিয়ে লাইমলাইটে গুজরাটের ইলিশ, পার্থক্য কোথায়? জেনে রাখুন
প্রসঙ্গত, সিরিয়াল চলাকালীনই লাজু বনলতা ওরফে সাইনা ও নন্দিনীর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। এমনকি শোনা গিয়েছিল, সোমরাজের সঙ্গেও বিশেষ বনিবনা নেই নন্দিনীর। যদিও এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি কলাকুশলীরা।













