বাংলা হান্ট ডেস্ক: পরীক্ষা শেষে সত্তির খবর দিল তামিলনাড়ু সরকার। কারণ তামিলনাড়ুর স্কুল পড়ুয়াদের জন্য রয়েছে এবার সুখবর। রাজ্যে এক ধাক্কায় টানা ১০ দিনে লম্বা ছুটির ঘোষণা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর স্কুলের থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। এরপরই পড়ুয়াদের জন্য শুরু হচ্ছে দীর্ঘ অবকাশ। পরীক্ষা শেষের আনন্দ ও লম্বা ছুটির আমে যে এক দারুন খুশির মহল সৃষ্টি হয়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে (School Holiday)।
টানা ১০ দিন স্কুল বন্ধ, ছুটির ক্যালেন্ডার দেখুন (School Holiday)
সরকারি সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই ছুটি শুরু হচ্ছে চার অক্টোবর পর্যন্ত (School Holiday)। তবে বেশ কিছু স্কুল আগামী ২৫ সেপ্টেম্বর থেকেই ছুটি কার্যকর করে দিয়েছে। হিসাব অনুযায়ী দুটো রবিবার ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট একটানা ১০ দিনে লম্বা অবকাশ উপভোগ করার সুযোগ পাচ্ছেন রাজ্যের স্কুল পড়ুয়ারা।

আরও পড়ুন: অক্টোবরে ১১ দিনের ব্যাঙ্ক ছুটি, SBI-HDFC-সহ রইল সম্পূর্ণ তালিকা
এই টানা ছুটি ও দীর্ঘ উইকেন্ড মিলিয়ে বহু মানুষ রাজ্যের বিভিন্ন পর্যটক কেন্দ্রে কিংবা নিজের গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। যার ফলে গণপরিবাহনে ব্যাপক যাত্রী চাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি রাস্তায় ঘরমুখো মানুষের বিপুল ভিড় সামলাতে ও যাত্রীদের যাতা য়াত সুগম করতে উদ্যোগী হয়েছেন তামিলনাড়ু রাজ্য পরিবহন নিগম।
পরিবহন নিগমের তরফ থেকে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন চেন্নাই থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী যাত্রী সবথেকে বেশি থাকবে। এর ফলে নিয়মিত বাসের পাশাপাশি একগুচ্ছ বিশেষ পরিষেবা দেবে রাজ্য। জানা যায় চেন্নাইয়ের কিলামবক্কম বাস টার্মিনাস থেকে তিরুবলাই, ত্রিচি, কুম্ভকোনাম, মাদুরাই, তিরুনেলভেলি, নাগেরকয়েল, কন্যাকুমারী, তুতিকোরিন, সালেম প্রমুখ জায়গায় ২৫ সেপ্টেম্বর ১০৩৫ এতটি ও ২৬ সেপ্টেম্বর ৭৬০ টি অতিরিক্ত বাস চলবে।
তবে অগ্রিম টিকিট কাটার ক্ষেত্রেও দেখা দিয়েছে চোখে পড়ার মতন ভিড়। শুক্রবারের জন্য ১৪২২৪ জন শনিবার ৬৭৭৪ এতজন ও রবিবারের জন্য ৯৮৮১ জন যাত্রী ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন। পাশাপাশি নিগমের সূত্র থেকে জানানো হয়েছে, যাত্রীরা যাতে শেষ মুহূর্তে ভিড় এড়াতে পারেন তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট- www.tnstc.in বা মোবাইল অ্যাপের মাধ্যমে অগ্রিম আসন সংরক্ষণের সুবিধা চালু রয়েছে। বাস টার্মিনাসগুলিতে নজরদারি ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে প্রশাসন (School Holiday)।













