বাংলা হান্ট ডেস্ক: আপনার যদি এর মধ্যে ব্যাঙ্কের কোন কাজ থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলুন। কারণ অক্টোবর মাসে টানা ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। শুধুমাত্র কলকাতা নয় দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি থাকবে। দেখে নিন কোন কোন দিন ছুটি থাকছে।
অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ ১১ দিন, রইল সম্পূর্ণ তালিকা (Bank Holiday)
২ অক্টোবর : মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে সারা দেশের ব্যাঙ্ক
১০ অক্টোবর : বেঙ্গালুরু ও কলকায়া মহালয়া উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ অক্টোবর : মহা সপ্তমী উপলক্ষ্য়ে ব্যাঙ্কগুলি আগরতলায় বন্ধ থাকবে।
১৯ অক্টোবর : মহা অষ্টমী/মহা নবমী/আয়ুধা দুর্গা পূজা/দুর্গা অষ্ঠমীতে আগরতলা, আইজল, ভুবনেশ্বর চেন্নাই, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা, পাটনা, রাঁচি, শিলংয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২০ অক্টোবর : দশেরা, দশমীতে গ্য়াংটক ও ইম্ফল বাদে দেশের সব জায়গার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে (Bank Holiday)।

আরও পড়ুন: শিয়ালদহ শাখায় রাতভর কাজ, বাতিল একাধিক লোকাল ট্রেন! রইল সম্পূর্ণ তালিকা
২১ অক্টোবর : বিজয়া দশমীতে আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা, তিরুবনন্তপূরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে
২২ অক্টোবর : দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ অক্টোবর : দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর : লক্ষ্মী পূজা, মহর্ষি বাল্মীকির জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আগরতলা , জম্মু, সিমলা , শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৯ অক্টোবর : করবা চৌথ উপলক্ষ্যে সিমলায় ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
৩১ অক্টোবর : সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমদাবাদে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইনের মাধ্যমে টাকা আদান-প্রদান করতে পারবেন। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের জন্য হাতরাতে হবে না আপনাকে। তবে কিছু ক্ষেত্রে কেবলমাত্র ব্যাঙ্কের শাখায় গিয়ে কাজ থাকলে আগস্ট মাসে সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে (Bank Holiday)।













